Saturday, April 4, 2026

‘ডানা’র দুর্যোগের মাঝে ত্রাণশিবিরে ভূমিষ্ঠ ১৬০০ নবজাতক!

Date:

Share post:

একদিকে প্রকৃতির তাণ্ডব লীলা, তছনছ চারপাশ। ‘ডানা’র (Dana) ঝাপটায় লন্ডভন্ড ওড়িশায় যখন ধ্বংসের ছবি ব্রেকিং নিউজ, তখন আচমকাই সৃষ্টির সুখবর। দুর্যোগের বৃহস্পতিতে ১৬০০ প্রাণের আগমন ওড়িশায়, জানালেন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি (Mohan Charan Majhi)।

বৃহস্পতিবার রাত ১১টা ১২ মিনিট থেকে টানা সাড়ে ৯ ঘণ্টা ধরে চলে ঘূর্ণিঝড় ‘ডানা’র ল্যান্ডফল। পরিস্থিতি সামাল দিতে প্রস্তুতি পর্ব সেরে রেখেছিল ওড়িশা সরকার (Odisha Government)। দুর্যোগের পূর্বাভাস পাওয়া মাত্রই উপকূলবর্তী এলাকা থেকে অন্তত ৬ লক্ষ মানুষকে অন্যত্র স্থানান্তরিত করা হয়। প্রশাসনিক দক্ষতায় প্রাণহানি এড়ানো গেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ৬ হাজারের বেশি ত্রাণশিবির খোলা হয়, সেখানে জল, ওষুধ, খাবার-সহ প্রয়োজনীয় সব জিনিসের ব্যবস্থা রাখা হয়েছিল। শুধুমাত্র বালাসোর থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয় প্রায় ১ লক্ষ ৭৩ হাজার মানুষকে। ময়ুরভঞ্জ জেলায় এই সংখ্যাটা ছিল প্রায় ১ লক্ষ।উপকূল থেকে যাঁদের নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছিল তাঁদের মধ্যে সাড়ে চার হাজার গর্ভবতী মহিলা ছিলেন। ‘ডানা’ আছড়ে পড়ার আগেই ১৬০০ শিশুর জন্ম হয়েছে। নবজাতকরা সকলেই সুস্থ আছে বলে খবর মিলেছে।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...