Thursday, May 14, 2026

অপরাধ ঢাকতে মিথ্যে! তন্ময়ের অশ্লীল বক্তব্যে ভর্ৎসনা তৃণমূলের

Date:

Share post:

সিপিআইএম প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্যের (Tanmay Bhattacharya) বিরুদ্ধে তরুণী সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগের পরে বারবার প্রকাশ্যে এসেছেন অভিযুক্ত বাম নেতা। এমনকি প্রকাশ্যে এসে এমন কথা তরুণীর জন্য তিনি প্রয়োগ করেছেন যা লজ্জাজনক বলে বারবার আক্রমণ শানিয়েছেন নেটিজেন থেকে সাধারণ মানুষ। কার্যত এক অপকীর্তিকে ঢাকতে একের পর এক অপরাধ বাড়িয়ে চলেছেন প্রাক্তন বিধায়ক তথা তার দল সিপিআইএম (CPIM)। এভাবে সাফাই না দিয়ে তরুণীর কাছে ক্ষমা চাওয়া দাবি রাজ্যের শাসকদলের।

তন্ময় ভট্টাচার্যের উপর তরুণী সাংবাদিক অভিযোগ তোলার পরই সোমবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় বরাহনগর থানা (Baranagar police station)। তন্ময় নিজে সাংবাদিক বৈঠক করে দাবি করেন, তাঁর ওজন তরুণীর ওজনের প্রায় দ্বিগুণ। ওজনের দোহাই দিয়ে তরুণীর কোলে বসে পড়ার যে অভিযোগ উঠেছে কার্যত তা খারিজ করার চেষ্টা করেন তিনি। যদিও স্পষ্টভাবে সেই কথা তিনি স্বীকারও করেননি। তরুণীর ওজন নিয়ে তার বক্তব্যের জেরে ফের সমালোচনার মুখে পড়েন তিনি। এক তরুণী সাংবাদিকের ওজন নিয়ে কথা বলা যে বডি শেমিং (body shaming)-এর পর্যায়ে পড়ে, তাও তার জানা ছিল বলে পরে দাবি করেন। তবে বডি শেমিং-এর প্রশ্ন ছাড়া মহিলার ওজন নিয়ে বক্তব্য যে অশ্লীলতার মাত্রা ছাড়িয়ে যায়, তাও হয়তো জানা ছিল না প্রবীণ বামনেতার।

স্বাভাবিকভাবেই তাঁর এই অশ্লীল ইঙ্গিতের সমালোচনায় রাজ্যের শাসকদল। তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষ কটাক্ষ করে বলেন, “কুকীর্তি যারা করেন তারা কী ওজন করিয়ে রাখেন?” তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনায় কুণাল ঘোষ বারবার প্রতিবাদ জানানোয় তন্ময় ভট্টাচার্য কুণালকেই কাঠগড়ায় দাঁড় করানোর বৃথা চেষ্টা করেন। পাল্টা কুণাল দাবি করেন, “যে কাজটি করেছে অত্যন্ত আপত্তিজনক। অপকীর্তি করেছেন। তাঁর শাস্তির দাবি থেকে কখনই সরে আসব না। অপরাধ করেছেন ক্ষমা চাইবেন। সেটাকে ঢাকতে এতগুলো মিথ্যে কথা বলতে হচ্ছে।”

অভিযোগকারিনীকে বিভিন্নভাবে নিরস্ত করার প্রয়াস করে ব্যর্থ হয়েছেন তন্ময়। সেই ফিরিস্তিও তিনি দেন বিভিন্ন সংবাদ মাধ্যমে। পাল্টা কুণাল ঘোষের দাবি, “সিপিআইএমের গোটা দল ব্যস্ত হয়ে গেল ক্যামেরা কীভাবে চালাতে হয় সেটা বোঝাতে। একটি বাচ্চা মেয়ের সঙ্গে হয়েছে এই ঘটনা। তাঁরা ক্ষমা চাক মেয়েটির কাছে। অভিযোগকারিনী নিজের অবস্থান থেকে নড়েনি।”

Related articles

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...