Monday, April 20, 2026

আদালতে হাতাহাতিতে লাঠিচার্জ! যোগী-পুলিশকে দুষল সুপ্রিম বার অ্যাসোসিয়েশনের

Date:

Share post:

গাজিয়াবাদ আদালত (Gaziabad Court) আইনজীবী ও বিচারকদের নজিরবিহীন হাতাহাতির সাক্ষী ছিল মঙ্গলবার। ভাইরাল ভিডিও-তে (ভিডিও-র সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) হাতাহাতির পাশাপাশি দেখা যায় উত্তরপ্রদেশ পুলিশ (Uttarpradesh police) ব্যাপক সংখ্যায় সেই সময় ঢুকে পড়ে এজলাসের ভিতরে। তাদের হাতেই চেয়ার টেবিলও দেখা যায়। শেষ পর্যন্ত এজলাস থেকে বের করে দেওয়া হয় আইনজীবীদের। এই ঘটনায় একদিকে বিচারকদের আচরণের তদন্তের দাবি জানায় সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন (Supreme Court Bar Association)। সেই সঙ্গে তাঁদের দাবি, যোগী রাজ্যের পুলিশের বিরুদ্ধে উপযুক্ত তদন্ত করুক এলাহাবাদ হাইকোর্ট।

উত্তরপ্রদেশের গাজিয়াবাদ আদালতে (Uttarpradesh Court) একটি জামিন মামলায় হঠাৎই আইনজীবীরা বিচারকদের সঙ্গে তীব্র দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। হঠাৎই আইনজীবীদের দেখা যায় বিচারকদের আসনে উঠে আসতে। পরিস্থিতি সামলাতে আদালতে নিযুক্ত বিরাট পুলিশ বাহিনী এজলাসে ঢুকে আইনজীবীদের আটকানোর চেষ্টা করেন। ততক্ষণে হাতাহাতিতে জড়িয়ে পড়েন আইনজীবী (lawyers) ও বিচারকরা (Judges)। পুলিশ এজলাসের চেয়ার তুলে আটকানোর চেষ্টা করেন তাঁদের। কোনওমতে বিচারকদের এজলাস থেকে বের করে পরিস্থিতি সামলানো হয়। তারপরে আইনজীবীদের বের করে দেওয়া হয় এজলাস থেকে।

ঘটনায় আহত হন বেশ কয়েকজন আইনজীবী। তাঁদের অভিযোগ পুলিশ তাঁদের উপর লাঠিচার্জ করেছে। প্রতিবাদে গাজিয়াবাদ আদালতের বাইরে বিক্ষোভ দেখান আইনজীবীরা। বুধবার তাঁদের সমর্থনে দাঁড়ান সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন। তাঁরা দাবি করেন, যোগী-রাজ্যের পুলিশ অতিসক্রিয় (high handedness) হয়ে আইনজীবীদের উপর লাঠিচার্জ করে। পুলিশের বিরুদ্ধে যাতে উত্তরপ্রদেশ প্রশাসন কড়া ব্যবস্থা নেয় তার দাবি জানানো হয়।

পাশাপাশি গাজিয়াবাদ আদালতের বিচারকদের বিরুদ্ধেও এলাহাবাদ হাইকোর্টকে পদক্ষেপ নেওয়ার আবেদন জানান। গাজিয়াবাদ জেলা দায়রা বিচারকের বিরুদ্ধে তদন্তের দাবি জানায় বার অ্যাসোসিয়েশন। এমনকি তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়ারও আবেদন জানায় সর্বোচ্চ আদালতের বার অ্যাসোসিয়েশন।

Related articles

শান্তি বৈঠক নাকচ ইরানের! ফের উত্তেজনা পশ্চিম এশিয়া

খাদের কিনারে দাঁড়িয়ে পশ্চিম এশিয়া। সমস্ত জল্পনা ও কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে আমেরিকার (America) সঙ্গে প্রস্তাবিত দ্বিতীয়...

ট্রেন লেটেই গুরুত্ব দেয় না, উন্নয়ন কী করবে! পুরুলিয়ায় বিজেপিকে নিশানা অভিষেকের

ভোট যত এগোচ্ছে ততোই বাংলায় বাড়ছে রাজনৈতিক পারদ। ''এখানকার সাংসদ যে সুনিশ্চিত করতে পারেনা যে নিয়ম মেনে ট্রেন...

প্রধানমন্ত্রীর পকেটে ১০ টাকা থাকে দেখেছেন? পুরোটাই নাটক: ঝালমুড়ি নিয়ে মোদিকে নিশানা মমতার

ঝাড়গ্রামে ঝালমুড়ি নাটক নিয়ে নরেন্দ্র মোদিকে (Narendra Modi) তীব্র কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। মুরারইয়ের সভা থেকে প্রধানমন্ত্রীকে...

রাতারাতি গ্রেফতার ১৩৫ জন ‘দাগি অপরাধী’

ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে প্রথম দফা নির্বাচন (Election Commission)। তার আগেই এক রাতের মধ্যে ১৩৫ জন 'দাগি অপরাধী'দের...