Tuesday, June 23, 2026

গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত শালিমারে আটক ২, জখম ৬!

Date:

Share post:

ভাইফোঁটার আগের রাতে হাওড়ার শালিমারে (Shalimar, Howrah) ধুন্ধুমার। দুই গোষ্ঠীর সংঘর্ষে (Conflict between the two groups) উত্তপ্ত এলাকা, ইটবৃষ্টিতে জখম ৬ জন। পরিস্থিতি সামাল দিতে রাতেই নেমেছে র‌্যাফ (RAF)। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জও করা হয়। সূত্রের খবর, ঘটনায় জড়িত থাকার অভিযোগে রবি এবং সুলতান নামে দু’জনকে আটক করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ শালিমার পাঁচ নম্বর গেট এলাকায় উত্তেজনা ছড়ায়। একটি মোবাইলের দোকান থেকে গন্ডগোলের সূত্রপাত যা পরবর্তীতে হাতাহাতি পর্যন্ত গড়ায়। দোকানে ভাঙচুর চালানোরও অভিযোগ ওঠে। এর পর পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। একই পাড়ার এক মহিলা এবং পুরুষের মধ্যে ঝামেলা থেকেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বলে হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ ত্রিপাঠী জানিয়েছেন। রাত পেরিয়ে সকালেও চলছে পুলিশি টহল।

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...