Wednesday, June 24, 2026

হাসপাতালে সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালু হওয়ায় রোগীদের হয়রানি কমার আশঙ্কা

Date:

Share post:

রাজ্যে মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালু হল। কলকাতার পাঁচটি সরকারি মেডিকেল কলেজে কয়েক দিন আগেই চালু হয়েছে সেন্ট্রাল রেফারেল সিস্টেম।কলকাতার চারটি মেডিকেল কলেজে এখনও ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড লাগানো হয়নি। একমাত্র এনআরএস হাসপাতালে ডিসপ্লে বোর্ড লাগানো হলেও মঙ্গলবার সেখানে কোনও রকম বেড খালি দেখানো হচ্ছে না। শুধুমাত্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বিজ্ঞাপন চলছে। যদিও কিছু দিনের মধ্যে এই সমস্যা মিটে যাবে বলে জানানো হয়েছে।এদিকে নদীয়ার বেতাইয়ের বাসিন্দা দয়াল বিশ্বাস নদীয়া জেলা হাসপাতাল অর্থাৎ শক্তিনগর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বেডসোর নিয়ে। অভিযোগ, সেখান থেকে এন এর এস হাসপাতালে রেফার করলেও ভর্তি নেওয়া হচ্ছে না। খোলা আকাশের নিচে ট্রলির উপরে অনেকক্ষণ শুয়ে থাকতে হয় দয়ালকে।

তবে কয়েকজন রোগীর আত্মীয়ের বক্তব্য এই সেন্ট্রাল রেফারেন্স সিস্টেম চালু হওয়ায় তাদের হয়রানি অনেকটাই কমছে। আগামী কিছু দিনের মধ্যে এই রেফারেল সিস্টেম আরও উন্নত হবে এবং ডিসপ্লে বোর্ড সব জায়গায় লাগানো হবে বলে জানানো হয়েছে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

 

 

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...