Friday, April 3, 2026

ছেলের মৃত্যুর বদলা! যোগীরাজ্যে প্রধানশিক্ষককে প্রকাশ্যে গুলির নিদান মায়ের

Date:

Share post:

প্রকাশ্যে এক বেসরকারি স্কুলের প্রধান শিক্ষককে গুলি করার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় উত্তরপ্রদেশের (Uttarpradesh) মোরাদাবাদে (Moradabad)। মঙ্গলবার এই খুনের ঘটনায় স্পষ্ট হয়ে যায় যোগী সরকারের রাজত্বে কীভাবে সহজ হয়েছে অস্ত্রের ব্যবহার। তবে তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য হাতে আসে পুলিশের। স্কুলের এক ছাত্রের আত্মহত্যার ঘটনার প্রতিশোধ নিতে প্রধানশিক্ষককে খুনের ষড়যন্ত্র করেন এক মা। ঘটনায় পুলিশ অভিযুক্ত মা সহ চারজনকে গ্রেফতার করে।

মোরাদাবাদের একটি সিসিটিভি ফুটেজ (ভিডিওর সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) মঙ্গলবার ভাইরাল (viral video) হয় যেখানে দেখা যায় বাইকারোহী দুই যুবক এক ব্যক্তির মাথায় গুলি চালিয়ে পালিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা গুলিবিদ্ধ শাবাবুল হোসেনকে মৃত ঘোষণা করে।

এই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে বেসরকারি স্কুলটির এক ছাত্র ফেব্রুয়ারি মাসে আত্মহত্যা করে। অভিযোগ ছিল প্রধানশিক্ষকের (principal) অত্যাচারে আত্মহত্যা করে ওই ছাত্র। এরপরে সেই ছাত্রের মা তার আরও দুই ছেলে ও ছেলের বন্ধুর সঙ্গে ছক কষে শাবাবুলকে হত্যা করার। সেই মতো মঙ্গলবার প্রকাশ্য দিবালোকে মোরাদাবাদের রাস্তায় এই গুলি চালানোর ঘটনা ঘটে।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...