Thursday, June 4, 2026

‘চুক্তি খেলাপের অভিযোগ’! পাওনা টাকা না পেয়ে থানার অভিযোগ জানাতে হাজির দুই ‘সুপারি কিলার’

Date:

Share post:

২০ লক্ষ টাকার ‘সুপারি’ পেয়ে খুন করেছিলেন দুজন। খুনের অভিযোগে হাজতবাসও হয় তাদের। হাজতবাসের ১ বছর জামিনে মুক্তি পেয়ে জেল থেকে বেরিয়ে বকেয়া আদায়ে গিয়েছিলেন দুই সুপারি কিলারের এক জন। কিন্তু টাকা না পেয়ে হতাশ হয়েই ফিরতে হয় তাদের। এরপরই খুনের বরাত দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে এ বার থানায় অভিযোগ করলেন ওই ‘সুপারি কিলার’!

বছরখানেক আগে উত্তরপ্রদেশের মিরাটে এক মহিলা আইনজীবীর খুনের ঘটনা ঘটে। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে পারিবারিক অশান্তির জেরেই অঞ্জলিকে খুনের বরাত দিয়েছিলেন তাঁর শ্বশুরবাড়ির লোকেরা। হত্যাকাণ্ডের দিন কয়েক পরেই সন্দেহভাজন দুই শুটারকে গ্রেফতার করেন তদন্তকারীরা। নীরজ শর্মা এবং যশপালকে জেরা করে পুলিশ জানতে পারে, সুরেশ ভাটি নামে এক ব্যক্তি তাঁদের খুনের বরাত দিয়েছিলেন। জেল হয় দুই অভিযুক্তের। তবে এখনও মামলা চলছে আদালতে। সম্প্রতি জামিনে জেল থেকে ছাড়া পান নীরজ।

জামিনে ছাড়া পাওয়ার দিন কয়েক পরেই নীরজ সোজা থানায় এসে উপস্থিত হন। অভিযোগ করেন, অঞ্জলিকে খুন করার বরাত দিয়েছিলেন তাঁর স্বামী এবং শ্বশুর-শাশুড়ি। নীরজ আরও দাবি করেন, ২০ লাখ টাকায় খুনের ‘চুক্তি’ হয়েছিল। সূত্রের খবর, ২০ লাখ টাকার চুক্তি খেলাপ হওয়াতেই রেগে গিয়ে থানায় যান নীরজ।

আরও পড়ুন- প্রশ্ন পছন্দ না হওয়ায় মহিলা সাংবাদিককে হেনস্থা-মারধরের অভিযোগ, বিতর্কে সপা নেতা

 

Related articles

বহিষ্কৃত সন্দীপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: বিক্ষোভ এন্টালিতে

অনৈতিক কাজের জবাব চেয়ে প্রথমবার বিধায়ক হয়ে সরব হয়েছেন সন্দীপন সাহা। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ...

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...