Thursday, May 14, 2026

বড় রেল দুর্ঘটনা এড়ানো গেলেও বিপর্যস্ত পরিষেবা, দুর্ভোগ হাওড়া শাখার যাত্রীদের

Date:

Share post:

বেলাইন ট্রেনে ফের প্রশ্নের মুখে যাত্রী পরিষেবা। ডাউন শালিমার-সেকেন্দ্রাবাদ সাপ্তাহিক এক্সপ্রেসে দুর্ঘটনার (Down কারণে শনিবার সকাল থেকে ব্যাহত হাওড়ার দক্ষিণ পূর্ব শাখার রেল চলাচল, ভোগান্তিতে যাত্রীরা। ট্রেনের গতি কম থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গেলেও রেল দুর্ভোগ কাটছে না। খড়গপুর, টাটানগর, শালিমার, নলপুর প্রতিটা স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকার কারণে সম্পূর্ণভাবে বিপর্যস্ত এই রুটের পরিষেবা। চরম সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা, ক্ষোভ দিচ্ছেন রেলের বিরুদ্ধে।

দুর্ঘটনা আর ভারতীয় রেল সমর্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। শনিবার ভোরেও লাইনচ্যুত হয় এক্সপ্রেস ট্রেন। কিন্তু এই ঘটনার পর প্রায় চার ঘণ্টা অতিক্রান্ত হয়ে গেলেও রেল পরিষেবা সচল হওয়ার কোনও লক্ষণই নেই। নিত্যযাত্রীরা বলছেন দিনদিন সাধারণ মানুষের পরিষেবার দিকটি ছেলেখেলার পর্যায়ে নিয়ে গেছে কেন্দ্রের অধীনস্থ ভারতীয় রেল। যাত্রীরা বলছেন লোকাল ট্রেন পরিষেবা বন্ধ হলে কর্মস্থলে যেতে সমস্যা হচ্ছে। গন্তব্যে পৌঁছনোর জন্য কেউ রাত থেকে কেউ কাকভোরে হাওড়া স্টেশনে পৌঁছে দেখেন কোন অ্যানাউন্সমেন্ট নেই, কখন ট্রেন ছাড়বে সে সম্পর্কে কিছুই জানা যাচ্ছে না। রেল পরিষেবা ব্যাহত হওয়ায় সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা। বিশেষ করে যাঁরা কাঁচা আনাজ সবজি এইসব নিয়ে যান তাঁরা ক্ষোভ উগরে দিচ্ছেন। দশটা পনেরো নাগাদ একটি স্পেশাল ট্রেন হাওড়া থেকে খড়্গপুরের উদ্দেশে রওনা দিয়েছে বলে খবর। আপ লাইনকে সচল রাখার চেষ্টা হচ্ছে বলে হাওড়া স্টেশনের অনুসন্ধান বিভাগ থেকে জানা যাচ্ছে।

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...