Monday, February 16, 2026

মহাকাশে গুরুতর অসুস্থ সুনীতা! ফিরতে পারবেন কি পৃথিবীতে? চিন্তায় NASA

Date:

Share post:

দ্রুত ওজন কমছে, একাধিক শারীরিক সমস্যায় জর্জরিত ভারতীয় বংশোদ্ভূত নাসার মহাকাশচারী সুনীতা উইলিয়ামস (Sunita Williams)। চিন্তা বাড়ছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থার (NASA)বিজ্ঞানীদের। আন্তর্জাতিক স্পেস স্টেশনে (International Space station)গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন নভোশ্চর সুনীতা উইলিয়ামস এবং তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোর (Barry Butch Willmore)। সম্প্রতি তাঁদের একটি ছবি প্রকাশ্যে আসতে বাড়ছে উদ্বেগ। আদৌ সুস্থ শরীরে তাঁরা পৃথিবীতে ফিরতে পারবেন তো? এখন এই প্রশ্নই ঘোরাফেরা করছে বিজ্ঞানীদের মনে। আটদিনের জায়গায় প্রায় মাস আটেক আটকে থাকতে হচ্ছে সুনীতা আর বুচকে। আগামী বছরের ফেব্রুয়ারিতে ফেরার কথা তাঁদের। কিন্তু এর মধ্যেই শরীর ভাঙতে শুরু করেছে। ছবিতে সুনীতাকে আগের চেয়ে অনেক বেশি শীর্ণকায় দেখা গেছে, চোখ-মুখ কার্যত শুকিয়ে ছোট হয়ে গিয়েছে । সুনীতার পাশে থাকা ব্যারিরও স্বাস্থ্যের অবনতি হয়েছে। কিন্তু তাঁরা এই অবস্থাতেও বেশ খোশমেজাজেই আছেন বলে জানা যাচ্ছে।

মহাকাশে প্রায় ১৫৫ দিন কাটিয়ে ফেলেছেন নাসার দুই মহাকাশচারী। এখনও প্রায় ৪ মাস থাকতে হবে সেখানে। NASA সূত্রে জানা যাচ্ছে, মহাকাশে থাকতে গেলে উচ্চ ক্যালোরিযুক্ত খাবার খাওয়ার পাশাপাশি রোজ দু’ঘণ্টা করে শরীরচর্চাও জরুরি। এর আগে মহাকাশে ম্যারাথন দৌড়ে নজির গড়লেও, এবার সুনীতা অনেকটা পিছিয়ে পড়েছেন বলে জানা যাচ্ছে। আর তাতেই চিন্তা বাড়ছে নাসার বিজ্ঞানীদের। সুনীতার দ্রুত ওজন হ্রাস ভাল লক্ষণ নয়, মত চিকিৎসকদের। আপাতত তাঁকে স্থিতিশীল করার চেষ্টা চলছে। উইলমোরেরও শারীরিক অবস্থার অবনতি শুরু হয়েছে।

spot_img

Related articles

এরা কবে যাবে? মমতাকে প্রশ্ন জ্যোতি বসুর! সুভাষের সঙ্গে ‘রাজনৈতিক বৈঠক’

রাজনৈতিক মতাদর্শের নিরিখে একেবারে বিপরীত মেরুতে অবস্থান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং জ্যোতি বসুর। তবে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী...

জেইই মেইনের ফল প্রকাশ

প্রকাশিত হল ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন মেইন (JEE main 2026) ২০২৬-এর জানুয়ারি সেশনের ফলাফল। এদিন প্রথম...

নর্থইস্টের বিরুদ্ধে মসৃণ জয়, আইএসএলে নয়া নজির ইস্টবেঙ্গলের

  আইএসএলের(ISL) ইতিহাসে প্রথমবার জয় দিয়ে অভিযান শুরু করল ইস্টবেঙ্গল(East bengal)। এর আগে গত পাঁচ মরশুম ধরে কখনও ইস্টবেঙ্গল(East...

বাজপেয়ীকে কেন সমর্থন? খোলসা করলেন মমতা

অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে তাঁর রাজনৈতিক ও ব্যক্তিগত রসায়ন যে কতটা গভীর ছিল, সোমবার এবিপি আনন্দকে দেওয়া এক...