Wednesday, May 13, 2026

ওয়েনাড় উপ-নির্বাচন: ভোটের মঞ্চে প্রথম পরীক্ষা, বুথে ঘুরলেন প্রিয়াঙ্কা

Date:

Share post:

প্রথমবার নির্বাচনী পরীক্ষায় প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। ওয়েনাড় উপনির্বাচনের (Wayanad by-election) দিন সকাল থেকে নিজেই ঘুরলেন বুথে কংগ্রেস প্রার্থী। একদিকে প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পাওয়ার চ্যালেঞ্জ, সেই সঙ্গে ভাই রাহুল গান্ধীর (Rahul Gandhi) জেতা আসন ধরে রাখাও চ্যালেঞ্জ প্রিয়াঙ্কার হাতে। সকালে থেকে সেখানে ভোটারদের স্বতঃস্ফূর্ত ভোটদানের আগ্রহ দেখা যায়। বেলা সাড়ে বারোটা পর্যন্ত ভোট পড়ে ৩৪.৩৮ শতাংশ।

২০১৯ সাল থেকে ওয়েনাড়ের দখল রাহুল গান্ধীর হাতে। নির্বাচনী প্রচারে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রিয়াঙ্কার হয়ে প্রচার চালিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল। বুধবার প্রিয়াঙ্কার সমর্থনে সোশ্যাল মিডিয়ায় রাহুল লেখেন, প্রিয়াঙ্কা ওয়েনাড় (Wayanad) থেকে জয়ী হলে শুধুই তাঁদের নির্বাচিত প্রতিনিধি হবেন না, তিনি হবেন তাঁদের বোন, মেয়ে, প্রবক্তা। আমার নিশ্চিত ওয়েনাড়ের স্বতঃস্ফূর্ত বিকাশে সে অত্যন্ত উপযোগী হবে।

ওয়েনাড়ে প্রিয়াঙ্কার বিরুদ্ধে রয়েছেন ১৫ জন প্রার্থী। বামেদের এলডিএফের (LDF) পক্ষে রয়েছেন সথ্যন মোকেরি, এনডিএ-র (NDA) পক্ষে প্রার্থী নভ্যা হরিদাস। বুধবার ১৩৫৪টি বুথে ভোটগ্রহণ শুরু হয়। এর মধ্য়ে লক্কিড়ি, ভৈথিরিতে নির্বাচনী বুথে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন প্রিয়াঙ্কা (Priyanka Gandhi)। তিনি আশা প্রকাশ করেন, ওয়েনাড়ের মানুষ যেভাবে তাঁকে ভালোবাসা দিয়েছেন, তার প্রতিদান দেওয়ার জন্য যেন তাঁরা তাঁকে নির্বাচনে জয়ী হতে সাহায্য় করেন। যে বুথে তিনি প্রবেশ করেন এদিন, সেখানেই মহিলাদের ভালোবাসা ও আবেগে ভাসেন প্রিয়াঙ্কা।

Related articles

টুটু বোসের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজনীতিক থেকে ক্রীড়া ব্যক্তিত্বদের

ক্রীড়া জগতে এক যুগের অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন...

৩৮ বছর বয়সে প্রয়াত মুলায়মের ছোট ছেলে প্রতীক যাদব, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা 

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayem Singh Yadav) ছোট ছেলে প্রতীক যাদব...

মহিলা কমিশন ছাড়লেন লীনা, চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা প্রযোজক-লেখিকার

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরই রাজ্য মহিলা কমিশনের (West Bengal Commission for Women) চেয়ারপার্সন পদ ছাড়ার...

সব শক্তি অন্তরেই রয়েছে: ‘ব্রেভ’ লিখে সাহসী হওয়ার বার্তা মমতার

বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পরে ভোট পরবর্তী হিংসা রাজ্য তথা সমাজের একটি শ্রেণিকে বিপদের মুখে ফেলেছে। কেন্দ্রীয় সরকারের...