Thursday, May 7, 2026

পরিষেবায় ব্যর্থ রেলের পিএসসি পরীক্ষা-তৎপরতা, চলবে ৪৪ বিশেষ ট্রেন

Date:

Share post:

প্রয়োজনীয় পরিষেবা দিতে না পারা পূর্ব রেল কেন্দ্র সরকারের পরীক্ষাকে উপলক্ষ্য করে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল। পূর্ব রেলের (Eastern Railway) পরিষেবার হাল নিয়ে শুক্রবারও বিক্ষোভ দেখিয়েছেন শিয়ালদহ-বনগাঁ শাখার যাত্রীরা। তবে রেল যে পরিষেবা দিকে সক্ষম তা প্রমাণিত হল পিএসসি (PSC) পরীক্ষার জন্য ৪৪টি অতিরিক্ত ট্রেন (special train) চালানোর ঘোষণার মধ্যে দিয়েই। অথচ শুধুমাত্র মশাগ্রাম থেকে বাঁকুড়া রেললাইন সংযোগ করার কাজের জন্য উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ বহু ট্রেন সহ মোট ২০০ টি ট্রেন বাতিল করা হয়েছে।

পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে আগামী শনি ও রবিবার বিশেষ ট্রেন চালানো হবে। ৪৪ স্পেশাল ট্রেন চালান সিদ্ধান্ত পূর্ব রেলের (Eastern Railway)। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনি ও রবিবার পাবলিক সার্ভিস কমিশনের (PSC) পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের সুবিধার্থে এই বিশেষ ট্রেন চালানর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হাওড়া-বর্ধমান মেন এবং কর্ড লাইনে চলবে ৪৪ স্পেশাল ট্রেন। রেলের তরফে জানানো হয়েছে, শনিবার সকাল ৭.৫০ মিনিটে হাওড়া-মেমারি রুটে আপ লাইনে প্রথম ট্রেনটি ছাড়বে এবং শেষ ট্রেনটি ছাড়বে সন্ধে ৭.১০ মিনিটে। মেমারি থেকে সকাল ৫.১৫ মিনিটে প্রথম ও ৩.৪০ মিনিটে শেষ ট্রেন ছাড়বে। একই সময়ে ওই দিন ব্যান্ডেল-মেমারি-হাওড়া রুটে আপ ও ডাউন লাইনে প্রথম ও শেষ ট্রেন ছাড়বে।

Related articles

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...

নির্বাচন শেষ! ‘বিশেষ’ দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন সুব্রত গুপ্ত ও এন.কে মিশ্র

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক এবং এন.কে মিশ্রকে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের...