Wednesday, June 3, 2026

আক্রান্ত বিজেপি বিধায়করা, জ্বলছে মনিপুর: AFSPA নিয়ে কেন্দ্রকে চিঠি রাজ্যের

Date:

Share post:

ছয় মেইতি পরিবার সদস্যের দেহ উদ্ধার ঘিরে ফের উত্তপ্ত মনিপুর(Manipur)। কেন্দ্রের ভ্রান্ত আফস্পা (AFSPA) নীতির বিরোধিতা করে প্রতিবাদে ইম্ফলের মেইতি গোষ্ঠী। ইম্ফল উপত্যকায় বিক্ষোভের জেরে হামলার মুখে ছয় বিজেপি বিধায়কের বাড়ি। এরপরই কেন্দ্রকে ছয় অশান্ত এলাকায় আফস্পা তুলে নেওয়া নিয়ে চিন্তাভাবনা করার অনুরোধ জানিয়ে চিঠি দিল মনিপুরের বিজেপি সরকার।

দীর্ঘদিন ধরে মনিপুরে কেন্দ্রীয় বাহিনী তুলে নেওয়া নিয়ে আন্দোলন চালাচ্ছিলেন সেখানকার মহিলারা। গত সপ্তাহে জিরিবামে কুকি (Kuki) হামলা চলাকালীন ১০ কুকি যুবকের মৃত্যু হলে তারা এক মেইতি (Meitei) পরিবারের তিন শিশু ও তিন মহিলাকে তুলে নিয়ে যায়। শুক্রবার তাদের ছয়টি পচাগলা দেহ উদ্ধার হয়।

একদিকে কেন্দ্রীয় বাহিনীর হাতে কুকি যুবকদের মৃত্যুর পরে জিরিবাম (Jiribam) পার্বত্য এলাকায় বনধ জারি রেখেছে কুকিরা। সেই সঙ্গে ছয় মৃতদেহ উদ্ধারের পরে উত্তপ্ত হয় মেইতি এলাকা। কেন্দ্রের আফস্পা (AFSPA) নীতির প্রতিবাদ করে বিজেপি বিধায়কদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়। হামলা চালানো হয় চার বিজেপি বিধায়ক ও দুই মন্ত্রীর বাড়িতে। এরপরই নতুন করে আফস্পা লাগু হওয়া এলাকাগুলি নিয়ে পুনর্বিবেচনার চিঠি কেন্দ্রকে পাঠায় মনিপুর রাজ্য প্রশাসন।

Related articles

সরকারি কর্মচারীদের অফিস টাইমিং নিয়ে কড়া নির্দেশিকা নবান্নের

সরকারি কর্মচারীদের অফিসে ঢোকা - বেরোনোর সময় নিয়ে কড়া রাজ্য (State Government instruction regarding Office Arrival and Departure)।...

BSF-কে আরও প্রায় ৩২ একর জমি হস্তান্তর! অনুমোদন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

ভারত-বাংলাদেশ (India- Bangladesh Border Security) সীমান্তে নজরদারি ও পরিকাঠামো আরও শক্তিশালী করতে সীমান্ত রক্ষী বাহিনীকে আরও প্রায় ৩২...

২০ জুনই পশ্চিমবঙ্গ দিবস: জানালেন দিলীপ, বছরভর শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকী পালন

২০ জুন সরকারিভাবে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’। সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। বুধবার নবান্নে বৈঠকের পরে এই কথা জানালেন...

দক্ষিণবঙ্গের আজও হাঁসফাঁস করা গরম, বর্ষার কী আপডেট

বুধবার দক্ষিণবঙ্গ জুড়ে ঊর্ধ্বমুখী উষ্ণতা (South Bengal Weather)। কলকাতাসহ পার্শ্ববর্তী জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়ায় রীতিমতো নাজেহাল হতে হচ্ছে অফিসযাত্রী...