Saturday, June 27, 2026

মালয়েশিয়ার সঙ্গে ড্র ১-১ গোলে ড্র ভারতের

Date:

Share post:

প্রীতি ম্যাচে মালয়েশিয়ার সঙ্গে ড্র করল ভারত। এদিন হায়দরাবাদে প্রীতি ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল মানোলো মার্কেজের দল। সেই ম্যাচে এক গোলে পিছিয়ে থেকে ১-১ গোলে ড্র করে ব্লুজরা। এই ড্র-এর ফলে এবছর কোনও ফুটবল ম্যাচে জিততে পারল না ভারত। এদিন ভারতকে গোল হজম করতে হল গোলরক্ষক গুরপ্রীত সিং সিন্ধুর ভুলে। অপরদিকে দীর্ঘদিন পর চোট সারিয়ে দলে ফিরেছেন সন্দেশ ঝিঙ্গান।

ম্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি-আক্রমণের লড়াই। তবে এরই মধ্যে গুরপ্রীতের ভুলে গোল খেয়ে বসে মার্কেজের দল। ম্যাচের ১৯ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। মাঝমাঠ থেকে ভেসে আসা একটা বল নিয়ে বিপদ বাড়ান ভারতের গোলকিপার। বক্স থেকে অনেকটা উপরে উঠে এসে ক্লিয়ার করতে যান গুরপ্রীত। কিন্তু নাগাল পান না তিনি। আর এরই সুযোগ নেন মালয়েশিয়ার ফুটবলার। পিছন থেকে ছুটে আসা মালয়েশিয়ার পাউলো জোশুয়ে অনায়াসে গোল করে যান । এরপর আক্রমণের ঝাঁঝ বাড়ায় টিম ইন্ডিয়া। যার ফলে ম্যাচের ৩৯ মিনিটে সমতা ফেরায় মার্কেজের দল। ব্র্যান্ডনের অসাধারণ কর্নার থেকে ভেসে আসা বল জালে জড়িয়ে দেন রাহুল ভেকে। প্রথমার্ধে ম্যাচের ফলাফল থাকে ১-১।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও গোলের চেষ্টা ঝাঁপায় টিম ইন্ডিয়া। কিন্তু শেষ করতে পারলেন না মার্কেজের দল। যার ফলে শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল থাকে ১-১।

আরও পড়ুন- ‘অজিদের বিরুদ্ধে তৈরি টিম ইন্ডিয়া’, বললেন দলের সহকারী কোচ অভিষেক নায়ার


Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...