Sunday, March 15, 2026

হারলেই ইভিএমে কারচুপি! ব্যালটে নির্বাচনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

Date:

Share post:

ব্যালটে ফিরে যাক নির্বাচন, শীর্ষ আদালতে হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিল বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি পিবি ভারালের ডিভিশন বেঞ্চ। ইভিএমে কারচুপির (EVM tampering) সম্ভাবনা উড়িয়ে দিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) দাবি, গোটা বিশ্বের থেকে আলাদা চিন্তাভাবনা নিয়ে কেন চলা সম্ভব হবে না। আবেদনকারীকে ব্যাঙ্গাত্মকভাবে ব্যালটে ফেরার চিন্তাভাবনাকে ‘অসামান্য ভাবনা’ (brilliant idea) বলে উল্লেখ করে।

আবেদনকারী সর্বোচ্চ আদালতে দাবি করেন বিশ্বের অনেক গণতন্ত্রে ইভিএমের বদলে ব্যালটে (physical ballot) নির্বাচন হয়। আমেরিকার উদাহরণ টেনে আনেন তিনি। কিন্তু স্বৈরাচারী শাসকের ক্ষেত্রে ব্যালটের উদাহরণ নেই, এমন তথ্যও তুলে ধরেন তিনি। সেখানেই আদালতের দাবি, গোটা বিশ্বের থেকে আলাদা চিন্তাভাবনা নিয়ে কেন এগোনো সম্ভব হবে না।

ইভিএম কারচুপির উদাহরণ দিতে গিয়ে আবেদনকারী অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু (Chandrababu Naidu) ও প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির (Jagan Mohan Reddy) প্রসঙ্গ তোলেন। তাঁর দাবি, এঁরা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ইভিএম কারচুপির অভিযোগ তুলে ছিলেন। এপ্রসঙ্গে আদালতের পর্যবেক্ষণ, এই নেতারাই জিতে গেলে ইভিএম কারচুপির (EVM tampering) অভিযোগ তোলেন না। আর হেরে গেলে কারচুপির অভিযোগ তোলেন। আবেদনকারীর আবেদন প্রত্যাখ্যান করে শীর্ষ আদালত।

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...