Sunday, May 31, 2026

শীতের পথে ঘূর্ণিঝড়ের বাধা, ‘ফেনজল’-এ ফিরবে বৃষ্টি!

Date:

Share post:

দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শেষমেষ ঘূর্ণিঝড়েই পরিণত হচ্ছে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। ফেনজলের (Cyclone Fengal) জন্মের কারণেই সাময়িকভাবে শীতে বাধা বঙ্গে। সৌদি আরব এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে। জানা যাচ্ছে এর প্রভাবে উইকেন্ডে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে চার জেলায়। উপকূলে বৃষ্টি বাড়বে। যদিও ঝড়ের প্রত্যক্ষ প্রভাব নেই দক্ষিণবঙ্গে, জানিয়েছে হাওয়া অফিস।

শীতের (Winter) আমেজে কিছুটা বাধা দিতে তৈরি নতুন ঘূর্ণিঝড় (Cyclone) ফেনজল। মেঘলা আকাশ উপকূল সংলগ্ন জেলায়। কলকাতা-সহ শহরতলির জেলাগুলিতেও খুব একটা বড় পারদ পতনের সম্ভাবনা এই মুহূর্তে নেই। ঘূর্ণিঝড়ের প্রভাবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনায় বৃষ্টি হতে পারে। তবে আগামী কয়েকদিনের মধ্যে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। উত্তরের পাঁচ জেলায় তীব্র কুয়াশার দাপট থাকবে।

বঙ্গোপসাগরের নিম্নচাপ আপাতত দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। পন্ডিচেরি থেকে ৬৪০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্বে এবং চেন্নাই থেকে ৭২০ কিলোমিটার দক্ষিণ পূর্বে তার বর্তমান অবস্থান। শনিবার স্থলভাগে প্রবেশ করবে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির ঘরে, তবে আগামী দু দিনে প্রায় তিন ডিগ্রির মতো তাপমাত্রা বাড়বে।

Related articles

রাজধানীতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, মৃত অন্তত ৯

দিল্লিতে পাঁচ তলা বাড়ি ভেঙে দুর্ঘটনা। শনিবার সন্ধ্যায় মেহরৌলি এলাকায় বহুতল ভেঙে পড়ায় (building collapse) অন্তত ৯ জনের...

দমদমে হকার উচ্ছেদ, মধ্যরাতে চলল বুলডোজার

রাজ্যে বিজেপি সরকার (BJP Government) ক্ষমতায় আসার পর থেকে পুনর্বাসন ছাড়াই একের পর এক রেল স্টেশন চত্বরে হকার...

সোনারপুরে অভিষেককে নিগ্রহের ঘটনায় গ্রেফতার ৬

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে তীব্র জনরোষের মুখে পড়ে...

জুলাই থেকেই রাজ্যে চালু স্মার্ট মিটার! কয়েক দফা শর্ত দিল কেন্দ্র

বাংলায় এখন ডবল ইঞ্জিন সরকার। বিজেপি (BJP) ক্ষমতায় আসতেই কেন্দ্রের বিভিন্ন প্রস্তাব ও প্রকল্প বাস্তবায়িত করতে একাধিক পদক্ষেপের...