Saturday, March 14, 2026

চিটফান্ড মামলায় প্রয়াগ গ্রুপের ২ ডিরেক্টরকে গ্রেফতার ইডির

Date:

Share post:

দেশজুড়ে চিটফান্ড মামলায় কেন্দ্রীয় এজেন্সির ধরপাকড় শুরু। ইডির (ED) হাতে গ্রেফতার প্রয়াগ গ্রুপের (Prayag Group) ২ ডিরেক্টর বাসুদেব বাগচী ও অভীক বাগচী। আমানতকারীদের সঙ্গে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগেই এই গ্রেফতারি বলে খবর।আজই তাঁদের আদালতে তোলা হবে বলে কেন্দ্রীয় এজেন্সি তরফে জানা যাচ্ছে।

রাজ্যের বাইরেও ওড়িশা, অসম, ত্রিপুরা সহ পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে ছড়িয়ে রয়েছে প্রয়াগ গ্রুপ। এর আগে ২০১৭ সালে ওড়িশায় দায়ের হওয়া মামলায় সিবিআই-র হাতে গ্রেফতার হয়েছিলেন গ্রুপের কর্ণধাররা। জামিনে ছাড়া পেয়েছিলেন, এরপর ফের ED-র হাতে গ্রেফতার হলেন বাবা-ছেলে। প্রয়াগ গ্রুপ বিভিন্ন বেআইনি স্কিমের টোপ দিয়েই সাধারণ মানুষের কাছ থেকে ১৯০০ কোটি টাকা তুলেছিল বলে অভিযোগ। মঙ্গলবারই দিল্লি, কলকাতা সহ একাধিক জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বেহালা, নিউ আলিপুরে প্রয়াগ গ্রুপের ডিরেক্টরদের বাড়িতে হানা দেয় ইডি। তারপরই গ্রেফতার করা হয়েছে বাসুদেব বাগচী ও অভীক বাগচীকে। আমানতকারীদের বিপুল টাকা এই সংস্থা কোন কোন দুর্নীতিতে ব্যবহার করেছেন তা খতিয়ে দেখছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...