Sunday, February 22, 2026

পারথে কোন মন্ত্রে সাফল্য পেয়েছিলেন বিরাট ? ফাঁস করলেন গাভাস্কর

Date:

Share post:

পারথ টেস্টে ব্যাট হাতে দাপট দেখান ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। পারথে দ্বিতীয় ইনিংসে শতরানে অপরাজিত থাকেন তিনি। সেই সুবাদেই বর্ডার-গাভাস্কর ট্রফিতে প্রথম টেস্ট ম্যাচে জয় পায় টিম ইন্ডিয়া। কোন মন্ত্রে সাফল্য পেয়েছেন বিরাট? সেই রহস্যে ফাঁস করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর ।

এই নিয়ে গাভাস্কর বলেন, “ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার সময় বিরাটকে শারীরিকভাবে খুব রিল্যাক্সড দেখাচ্ছিল। প্রথম ইনিংসে যখন নেমেছিল কোহলি, ভারতের দু’উইকেট দ্রুত পড়ে গিয়েছিল। যার ফলে ও নিজেও চাপে ছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে দেখলাম, বিরাট স্টান্স কিছুটা বদলেছে। পায়ের পজিশনও পাল্টেছে। খুব বেশি নয়। সামান্যই বদল করেছে। আমার মনে হয়, অস্ট্রেলিয়ায় শট খেলতে গেলে যে উচ্চতায় বল আসা পছন্দ করে বিরাট, সেটা ওই অ্যাডজাস্টমেন্টের জন্য পেয়ে গিয়েছিল ও।“ এরপরই গাভাস্কর আরও বলেন, “ জশ হ্যাজেলউডকে মিড উইকেট দিয়ে যে বাউন্ডারিটা মেরেছিল সে দিন বিরাট, দেখে দারুণ লেগেছিল। আমার অন্তত মনে হয়েছে, ওই শটটা খেলা সহজ ছিল না। বিরাটের স্টান্স অনুযায়ী, ওর পক্ষে স্ট্রেট ড্রাইভ খেলাটা তুলনামূলক সহজ ছিল। কিন্তু সেটা না করে বিরাট মিড উইকেট দিয়ে বাউন্ডারিটা মারল। দেখার মতো শট।“

পারথ টেস্টে প্রথম ইনিংসে রান না পেলেও দ্বিতীয় ইনিংসে শতরান করেন বিরাট। এর সুবাদে দীর্ঘ ১৩ মাস পর শতরানের খরা কাটান কোহলি।

আরও পড়ুন- জাতীয় দলে ফিরতে শামিকে পাশ করতে হবে বিসিসিআই-এর একাধিক শর্তে : সূত্র


 

spot_img

Related articles

আফগান সীমান্তে এয়ার স্ট্রাইক পাকিস্তানের, হামলার জবাব দিতে তৈরি তালিবান

আফগানিস্তানের আকাশে পাক সেনার এয়ার স্ট্রাইক, এফ ১৬ যুদ্ধবিমান বেছে বেছে গুঁড়িয়ে দিল সাতটি জায়গা (Pakistan air strike...

রবিবাসরীয় সকালে ঝাড়সুগুড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত ৫ পুলিশকর্মী

ওডিশার (Odisha) ঝাড়সুগুড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ৫ পুলিশকর্মী। রবিবার সকালে দ্রুত গতিতে ছুটে এসে একটি ট্রেলার কর্তব্যরত...

বসন্তে বৃষ্টির পূর্বাভাস, রবিবাসরীয় কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা 

দোলের আগে বঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আগামী সপ্তাহের গোড়াতেই ভিজতে পারে দক্ষিণবঙ্গের কয়েক জেলা, এ সম্ভাবনার কথা আগেই জানিয়েছে...

দেড় যুগ পর ভারতে শাকিরা! পয়লা মার্চ থেকেই টিকিট বিক্রি শুরু 

শুরু ১৯ বছর পর ভারতে অনুষ্ঠান করতে যাচ্ছেন ‘ক্যুইন অফ ল্যাটিন মিউজিক’ শাকিরা (Pop Singer Shakira)। ২০০৭ সালে শেষবার...