Friday, May 15, 2026

রাজ্যের আরও পাঁচ লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডারের আওতায়, বিধানসভায় ঘোষণা শশী পাঁজার

Date:

Share post:

বিধানসভার শীতকালীন অধিবেশনে বাংলার সবচেয়ে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) নিয়ে বড় ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার এই ঘোষণা করেছেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। তিনি জানিয়েছেন, এ রাজ্যের আরও পাঁচ লক্ষ মহিলা ডিসেম্বর থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবেন।

পাথরপ্রতিমার তৃণমূল বিধায়ক সমীর জানার প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, চলতি বছর জুন মাস পর্যন্ত রাজ্যে কত জন মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেয়েছেন। এই সুবিধা দিতে রাজ্য সরকারের কত খরচ হয়েছে, সে কথাও জানিয়েছেন ।

শুক্রবার শশী পাঁজা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে আরও ৫ লক্ষ ৭ হাজার ২ জন মহিলার নাম অন্তর্ভুক্ত করা হবে। প্রসঙ্গত, ২০২১ সালে বিধানসভা ভোটের আগে চালু হয়েছিল বর্তমানে বাংলার সবচেয়ে জনপ্রিয় প্রকল্পটি। এরপর চলতি বছরে লোকসভা ভোটের আগে এই প্রকল্পে আর্থিক বরাদ্দ বাড়িয়েছিল রাজ্য সরকার।এই প্রকল্পে রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলারা রাজ্য সরকারের কাছে থেকে আর্থিক সহায়তা পান। রাজ্যে বসবাসকারী যে কোনও পরিবারের মহিলা সদস্য এই সুবিধা পেতে পারেন।
মন্ত্রী শশী বলেছেন, রাজ‍্যে ২ কোটি ১৫ লক্ষ ৮৮ হাজার ৭৭৫ জন মহিলা লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পেয়েছেন ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, সেই মহিলাদের অনুদান দিতে ১৩,৫২৩.৮৮ কোটি টাকা খরচ হয়েছে রাজ্য সরকারের।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...