Saturday, June 20, 2026

বিজিবিএসের প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রীর পাশে শিল্পদ্যোগী সৌরভ, ২৫০০ কোটি বিনিয়োগের আশ্বাস

Date:

Share post:

২০২৫-এর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন(বিজিবিএস) । শুক্রবার আলিপুরের ‘সৌজন্য’ গৃহে বিজিবিএসের প্রস্তুতি বৈঠক ছিল। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রথম সারির শিল্পপতিরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে রাজ্যের ‘ব্র্যান্ডদূত’ হিসাবে বৈঠকে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। তবে তিনি ছিলেন ‘শিল্পোদ্যোগী’ হিসাবেই। ছিলেন কলকাতার একাধিক দেশের দূতাবাসের কনসাল জেনারেলরাও।

এদিন সৌরভ জানিয়েছেন, তিনি তৃতীয় ইস্পাত কারখানা তৈরি করছেন বাংলায়। সেখানে ২৫০০ কোটি টাকা বিনিয়োগ করছেন। তবে সৌরভের বক্তব্য, এখানে যে মাপের শিল্পপতিরা রয়েছেন, তাদের তুলনায় তিনি কিছুই নয়!

উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বরে বিনিয়োগ টানতে মুখ্যমন্ত্রীর মাদ্রিদ সফরে সঙ্গী হয়েছিলেন সৌরভ। সেখানেই প্রথম বিনিয়োগের প্রসঙ্গ উত্থাপন করেন তিনি। এদিন নিজের ক্রিকেটজীবনের কথাও উল্লেখ করেন সৌরভ। বলেন, আমি চিরকাল মাঠে-ময়দানে খেলেছি। টেবিলের উল্টো দিকেই ছিলাম। সেই সূত্রেই পারিশ্রমিকের কথা বলতে গিয়ে উল্লেখ করেন আইপিএল প্রসঙ্গও। ভারতের প্রাক্তন অধিনায়কের কথায়, এখন তো সঞ্জীব গোয়েঙ্কা লখনউ সুপার জায়ান্টসের মালিক । দু’মাসের জন্য ঋষভ পন্থকে ২৭ কোটি টাকা দিচ্ছেন!এটা ভাল।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...