Wednesday, June 24, 2026

বাঁকুড়ার শালতোড়ায় বিস্ফোরণ তদন্তে চার্জশিট জমা NIA-এর 

Date:

Share post:

বাঁকুড়া জেলার শালতোড়ায় (Saltora, Bankura) ভয়াবহ বিস্ফোরণের বাইক আরোহীর মৃত্যুর ঘটনার তদন্তে চার্জশিট জমা দিল NIA। গত ৩০ আগস্ট শুক্রবার শালতোড়া থানার লাপাহাড়ি এলাকা দিয়ে যাওয়ার সময় বাইক বিস্ফোরণে জয়দেব মণ্ডল নামে এক ব্যক্তির মৃত্যু হয়। ঘটনার তদন্তে নেমে সোমবার NIA বিশেষ আদালতে যে চার্জশিট জমা করেছে তাতে দুই অভিযুক্তের মধ্যে মৃতের নাম রয়েছে বলে জানা যাচ্ছে।

অগাস্টের শেষের এই বিস্ফোরণের ঘটনায় তদন্তে নেমে প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে যে বাইকের মধ্যে বিস্ফোরক ছিল। ধনঞ্জয় গড়াই এবং করিমুল খান নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। যদিও পুলিশ ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে অভিযোগ তুলে কেন্দ্রীয় এজেন্সির তদন্তের দাবি করেন বিরোধী দলনেতা। এরপর তদন্তভার যায় NIA-র হাতে। বিস্ফোরণের প্রায় তিন মাস পর চার্জশিট দিল কেন্দ্রীয় সংস্থা যেখানে মৃতের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বলে দাবি করা হয়েছে।


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...