Sunday, May 24, 2026

ফের মেজাজ হারালেন রোহিত, ধমক এক সমর্থককে

Date:

Share post:

রোহিত শর্মা আছেন রোহিত শর্মাতেই। ফের একবার মেজাজ হারালেন ভারত অধিনায়ক। এবার রোহিতের রোষের মুখে এক সমর্থক। ঘটনাটি ঘটে গতকাল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের সঙ্গে ভারতীয় দলের প্রস্তুতি ম্যাচ শুরুর আগে। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

যেই ভিডিও ভাইরাল, সেখানে দেখা যাচ্ছে, প্রস্তুতি ম্যাচ খেলতে দলের সঙ্গে মাঠে ঢোকার আগে রোহিতকে ঘিরে ধরেন কয়েক জন ভারতীয় সমর্থক। তখন খোশমেজাজেই ছিলেন ভারত অধিনায়ক। তাঁর কাছে ভক্তেরা কেউ সই দেওয়ার, কেউ ছবি তোলার আবদার করেন। হাসিমুখে তাঁদের আবদার মেটাচ্ছিলেন ভারতীয় দলের অধিনায়ক। তখনই ঘটে বিপত্তি। এক ভক্তের বাড়িয়ে দেওয়া খাতায় সই করছিলেন রোহিত। তখনই অন্য এক ভক্ত ছবি তোলার চেষ্টা করেন। ভারত অধিনায়ককে তাঁর মোবাইল ফোনের দিকে তাকানোর অনুরোধ করেন। তাতে বিরক্ত হন রোহিত। ছবি তোলার আবদার করা সেই ভক্তকে রোহিত বলেন, ‘‘একসঙ্গে একটাই কাজ করতে পারব। আপনি অপেক্ষা করুন।’’ কথা শেষ করেই আবার সই করতে শুরু করেন। এরপর দু’জনকে সই দেওয়ার পর ছবি তোলার আবদার করা সেই ভক্তের মোবাইল ফোনের দিকে তাকান ভারতীয় দলের অধিনায়ক। ছবি তোলার পর মাঠে ঢুকে যান।

গতকাল ক্যাচ মিস করায়, সরফরাজ খানকে ঘুসি মারেন রোহিত। যদিও সেটা ছিল মজার ছলে। যেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন- ভেঙ্কটেশ নয়, কেকেআরের নেতা হওয়ার দৌঁড়ে এগিয়ে রাহানে : সূত্র


Related articles

বন্দে ভারতের নিরাপত্তায় জোর, যাত্রী সুরক্ষায় এবার CORAS

বন্দে ভারতে (Vande Bharat)যাত্রী সুরক্ষায় এবার কমান্ডোজ ফর রেলওয়ে সিকিউরিটি যা ভারতীয় রেলের সুরক্ষা বাহিনী RPF-এর এলিট ইউনিট...

আজ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস! 

অস্বস্তিকর গরমের মাঝে রবিবাসরীয় সকালের মেঘলা আকাশে বৃষ্টির আশা জেগেছে দক্ষিণবঙ্গবাসীর। স্বস্তির কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতরও (Alipore...

‘অবৈধ নির্মাণ’ নোটিশে পুরসভার কাছে সময় চাইলেন অভিষেকের আইনজীবী 

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সম্পত্তির মূল্যায়ণ ও বাড়ির 'বেআইনি' অংশ ভাঙা নিয়ে কলকাতা...

UPSC পরীক্ষার কারণে রবিবাসরীয় মেট্রো সূচিতে বদল 

ইউপিএসসি পরীক্ষার (UPSC Exam) কারণে রবিবার সকাল থেকে নির্ধারিত সময়ের আগেই মেট্রো (Metro) চালু মহানগরীতে । সাধারণত রবিবার...