Saturday, March 14, 2026

আচমকা স্বেচ্ছাবসরের ঘোষণা ‘টুয়েলভথ ফেল’ অভিনেতার! তড়িঘড়ি বিক্রান্তের ছবি দেখলেন মোদি

Date:

Share post:

কফি শপে কাজ করে পেট চালানো থেকে শৌচালয়ের লাইনে প্রথম কাজের অফার পাওয়া বলিউড অভিনেতা বিক্রান্ত মাসে (Vikrant Massey) হঠাৎ করেই অবসরের কথা ঘোষনা করলেন। ‘টুয়েলফ্থ ফেল’ থেকে ‘দ্য সবরমতী রিপোর্ট’-এর মতো ছবি মুক্তি পাওয়ার পরপরই ৩৭ বছরের অভিনেতার এহেন সিদ্ধান্তে চমকে উঠেছেন তাঁর অনুরাগীরা। আর ঠিক এমন সময়ে বিক্রান্ত অভিনীত সিনেমা দেখার সিদ্ধান্ত ভারতের প্রধানমন্ত্রীর।

 

রবিবাসরীয় রাতে সমাজ মাধ্যমে স্বেচ্ছাবসরের কথা জানান বিক্রান্ত। টেলিভিশনের জনপ্রিয় মুখ থেকে বড় পর্দার এক্সপেরিমেন্টাল ভার্সেটাইল অভিনেতা হয়ে ওঠা নায়কের এই সিদ্ধান্তে চমকে ওঠে নেটপাড়া। ছোট পর্দার অভিনেতার বলিউড সফর শুরু হয় ‘লুটেরা’ সিনেমা দিয়ে। ছপাক-এ দীপিকা পাড়ুকোনের সঙ্গে এবং কঙ্কনা সেনশর্মার আ ডেথ ইন দ্য গঞ্জ-এ তাঁর অভিনয় ছিল প্রশংসনীয়।ওটিটি প্ল্যাটফর্মে পা রেখে একের পর এক হিট সিরিজ যেমন, মির্জাপুর, ব্রোকেন বাট বিউটিফুল এবং ক্রিমিনাল জাস্টিস-এ সকলের নজর কাড়েন তিনি। পৌঁছে যান অভিনয়ের এক নতুন উচ্চতায়। ক্যারিয়ারের মধ্য গগনে থাকার সময় আচমকা সবকিছু থেকে দূরে চলে যাওয়া কি কোনও বিশেষ কারণে নাকি অভিমানে? অভিনেতা অবশ্য বলছেন, এই মুহূর্তে হাতে কাজের কোন অভাব নেই। ইন্ডাস্ট্রির কারোর প্রতি কোন অভিযোগও নেই। কিন্তু পরিবারের প্রতি তাঁর একটা দায়িত্ব আছে। বাবা এবং স্বামীর কর্তব্য সঠিকভাবে পালন করার জন্যই লাইট-ক্যামেরা- অ্যাকশনের জগৎ থেকে দূরে সরে যেতে চাইছেন তিনি। যেদিন অভিনেতা এই কথা জানাচ্ছেন, সেদিনই আবার নতুন সংসদ ভবনে বালযোগী প্রেক্ষাগৃহে ৪টে নাগাদ ‘দ্য সবরমতী রিপোর্ট’ দেখানো হচ্ছে। এখানে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। গোধরা-কাণ্ডের প্রেক্ষাপটে তৈরি এই সিনেমায় সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন বিক্রান্ত। গুণী অভিনেতার এত তাড়াতাড়ি ইন্ডাস্ট্রিকে বিদায় জানানোর সিদ্ধান্তে মন খারাপ ফ্যানেদের।


spot_img

Related articles

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...