Monday, April 27, 2026

মাঠে ফিরেই দুরন্ত ভিনিসিয়ুস, গোল উদযাপন নিয়ে বিতর্ক তুঙ্গে

Date:

Share post:

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র চোট কাটিয়ে ফিরলেন মাঠে। চ্যাম্পিয়নস লিগে আতালান্তার বিপক্ষে ম্যাচে একটি গোল করেছেন এবং একটি গোল সতীর্থকে করতে সাহায্য করেছেন।বলা যেতে পারে তিনি দলের জয়ে বড় ভূমিকা রাখেন। তবে ম্যাচ শেষে তার গোল উদযাপনের ধরণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় বিতর্ক।চার ম্যাচ পর মাঠে ফেরা ভিনিসিয়ুস ৫৬ মিনিটে আতালান্তার ডিফেন্ডারের ভুলের সুযোগ নিয়ে বাঁ পায়ের নিখুঁত শটে বল জালে জড়ান।

কিন্তু গোলের পর তার চোখ ঢেকে শুটিংয়ের ভঙ্গিতে গোল উদযাপন সবার নজর কাড়ে। সাধারণ স্যাম্বা উদযাপনের পরিবর্তে এই নতুন স্টাইল নিয়ে অনলাইনে নানা মতামতের ঝড় বয়ে যায়। কেউ এটি বিনয়ের প্রতীক হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এটি কোনও বিশেষ বার্তা বা চ্যালেঞ্জ।এদিকে ভিনিসিয়ুসের এই উদযাপন ২০২৪ ব্যালন ডি’অর নিয়ে চলমান বিতর্ককে আরও উসকে দিয়েছে।যেখানে রদ্রির জয়ে বিতর্ক চলছিল, সেখানে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো মন্তব্য করেছেন যে, ব্যালন ডি’অরের প্রকৃত দাবিদার ছিলেন ভিনিসিয়ুস।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

প্রেমের টানে পলাতক, ভোটের টানে বুথে! রুদ্ধশ্বাস ‘ফ্যামিলি ড্রামা’ শিলিগুড়ির তারাবাড়িতে 

ভোট-বাংলার উত্তপ্ত পরিস্থিতির মাঝে এবার শিলিগুড়িতে দেখা গেল একেবারে অন্যরকম চিত্র। রাজনীতির লড়াই নয়, বরং এক পারিবারিক বিবাদকে...

মিতালি বাগের উপর হামলা বিজেপিরই: পুলিশের রিপোর্টে স্পষ্ট, গ্রেফতার ৩

হুগলির গোঘাটে আরামবাগের সাংসদ মিতালি বাগের উপর যে হামলা হয়েছিল, তা বিজেপির গুণ্ডারাই চালিয়েছিল, এমনটাই রিপোর্টে জানাল আরামবাগ...

হালিশহরে গুলি চালালো ৬ দুষ্কৃতী: গুলিবিদ্ধ তৃণমূলকর্মী ভর্তি হাসপাতালে

দ্বিতীয় দফার নির্বাচনের আগে কোনওভাবেই রাজ্যে অশান্তি ঠেকাতে ব্যর্থ নির্বাচন কমিশন। তৃণমূল সাংসদের উপর হামলার পরে এবার গুলি...

ভোটে রেকর্ড ‘মদ’ বাজেয়াপ্ত বাংলায়, মোট সামগ্রী ৫১০ কোটি টাকার!

ভোটের আবহে পশ্চিমবঙ্গে মাদক ও মদ বাজেয়াপ্ত (Liquor seizure record) করে সর্বকালীন রেকর্ড গড়ল নির্বাচন কমিশন (Election Commission...