Sunday, May 10, 2026

দিল্লিতে বাংলাদেশি নাগরিকদের খোঁজে তল্লাশি অভিযান পুলিশের, ৩২ জন সন্দেহভাজন চিহ্নিত

Date:

Share post:

দিল্লিতে বাংলাদেশি নাগরিকদের (Bangladeshi Nationals) খোঁজে তল্লাশি অভিযান পুলিশের । বৃহস্পতিবার সকাল থেকে দরজায় দরজায় গিয়ে অভিযান দিল্লি পুলিশের। উপরাজ্যপালের আদেশ মেনে রাজধানীর বুকে অবৈধভাবে লুকিয়ে থাকা বাংলাদেশি নাগরিকদের চিহ্নিত করতেই অভিযান পুলিশের। ইতিমধ্যেই সীমাপুরী এলাকায় ৩২ জন সন্দেহভাজনকে চিহ্নিত করেছে পুলিশ।সীমাপুরী, কালিন্দিকুঞ্জ, মদনপুর খাদার এলাকায় হয়েছে দিল্লি পুলিশের তল্লাশি অভিযান।

সীমাপুরী এলাকায় একের পর একের গড়ে ওঠা বসতিতে অভিযান চালায় পুলিশ। ঘরে ঘরে ঢুকে চাওয়া হয় বৈধ নথিপত্র (Legal Documents)। অনেকেই প্রমাণ হিসেবে পরিচয়পত্র দেখাতে পারেনি বলে অভিযোগ। আবার কেউ কেউ পরিচয়পত্রের প্রমাণ হিসেবে আধার কার্ড দেখিয়েছে পুলিশকে। যদিও সেই আধার কার্ড ভুয়ো বলে মনে করছে পুলিশ।
তিন দিন ম্যারাথন তল্লাশির পর নথিপত্র খতিয়ে দেখে সীমাপুরীতে ৩২ জনকে সন্দেভাজন বাংলাদেশি নাগরিক হিসেবে চিহ্নিত করেছে রাজধানীর পুলিশ। উদ্ধার হওয়া নথিপত্র ইতিমধ্যেই অভিবাসন দফতরে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

বাংলাদেশিদের খোঁজে তল্লাশি চালাতে দিল্লি পুলিশের কমিশনারকে চিঠি লেখেন দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনা। যেখানে যেখানে ক্লাস্টার রয়েছে, সেখানে ঢুকে পুলিশকে তল্লাশি চালানোর নির্দেশ দেওয়া হয়।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

ভারতীয় সেনার শক্তি বৃদ্ধি, সফল অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র পরীক্ষা (India tests Agni-5 missile) সফল হয়েছে, জানিয়ে দিল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক।...

দিন পাঁচেকের টানাপোড়েন-বৈঠকের ইতি, আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজয় 

তামিলনাড়ুতে রাজনৈতিক পালাবদল ঘটেছে। মাত্র দু বছর আগে তৈরি হওয়া দল টিভিকে (TVK) মন জিতেছে জনতার আর তার...

প্রকাশ্যে ওএমআর শিট! শিক্ষক নিয়োগ মামলায় বড় পদক্ষেপ কমিশনের 

অবশেষে ২০১৬ সালের শিক্ষক নিয়োগ পরীক্ষার ওএমআর শিট (OMR) জনসমক্ষে আনল স্কুল সার্ভিস কমিশন (SSC)। শনিবার কমিশনের অফিশিয়াল...

কবিগুরুর চরণে প্রণাম, শ্যামাপ্রসাদের বাসভবনে শ্রদ্ধা; প্রথম দিনেই আবেগে-কর্তব্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু 

শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অগণিত মানুষের উপস্থিতিতে বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। দায়িত্বভার গ্রহণ করার...