Tuesday, June 23, 2026

শৈত্যপ্রবাহ উত্তর ভারত জুড়ে, রাজস্থানে দেখা মিলল বরফের!

Date:

Share post:

গত কয়েকদিন ধরেই ক্রমশ নিম্নমুখী উত্তর ভারতের পারদ। তীব্র শৈত্যপ্রবাহে (cold wave) কাশ্মীরের গুলমার্গ (Gulmarg) থেকে বারামুলা (Baramulla) ঢেকেছে বরফে। পার্বত্য এলাকা ছাড়িয়ে সমতলেও বরফের অনুভূতি পেয়েছেন পর্যটকরা। সোমবার ভোরের পারদ পতনে এবার বরফের দেখা পেল রাজস্থানের আজমের (Ajmer)।

উত্তর ভারতের শৈত্যপ্রবাহের জেরে প্রবল ঠান্ডার মুখে রাজধানী দিল্লি (Delhi)। রবিবার যেখানে তাপমাত্রা ৬.৪ ডিগ্রি সেলসিয়াস ছিল সেখানে সোমবার সকালে তাপমাত্রা নেমে দাঁড়ায় ৪.৫ ডিগ্রি সেলসিয়াস। কোথাও কোথাও ৪ ডিগ্রি তাপমাত্রাও পরিলক্ষিত হয়। একইভাবে শৈত্যপ্রবাহের শিকার পঞ্জাব (Punjab), হরিয়ানা (Haryana), পশ্চিম উত্তর প্রদেশের একাধিক জেলা।

তবে সোমবার সকাল হতেই বরফের অনুভূতি নিয়ে ঘুম ভাঙলো রাজস্থানের পার্বত্য শহর আজমেরের (Ajmer)। পারদ পতনের জেরে খোলা জায়গায় জমা বরফ (frost) দেখতে পান বাসিন্দারা। গাড়ির ছাদ, খোলা মাঠে পাতলা বরফের আস্তরণ দেখা যায়।

এই শৈত্যপ্রবাহ আরো বেশ কিছুদিন জারি থাকবে বলেই আবহাওয়া দফতর সূত্রে সতর্ক করা হয়েছে। উত্তর ভারতের একাধিক জায়গায় ঘন কুয়াশার আস্তরণ দেখা যায়। শিমলা (Shimla) শহরেও বরফ পান পর্যটকরা সোমবার।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...