Tuesday, June 23, 2026

গণতন্ত্রের উপর নির্লজ্জ আক্রমণ: ‘এক দেশ এক ভোট’ বিল পেশের আগে তোপ অভিষেকের

Date:

Share post:

যে বিজেপি একটি রাজ্যে পঞ্চায়েত থেকে লোকসভা নির্বাচন ৮ দফায় করে থাকে তারাই ‘এক দেশ এক ভোট’ (One Nation One Election) আইন আনতে চাইছে! বিল পেশের সম্ভাবনাতেই কটাক্ষ করেছিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অবশেষে মঙ্গলবার বেলা বারোটায় সেই বিল যখন পেশ হতেই চলেছে তখন আরো একবার-অগণতান্ত্রিক বিজেপির নীতির মুখোশ খুলে দিলেন ডায়মন্ড হারবার সংসদ।

মঙ্গলবার বেলা ১২টায় সংসদের অধিবেশনে আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল (Arjun Ram Meghwal) পেশ করবেন ‘এক দেশ এক ভোট’ বিল। তার আগে অভিষেকের দাবি, সংসদে যখন সংবিধান নিয়ে বিতর্ক এখনো শেষ হয়নি। তার মধ্যেই নির্লজ্জ (unashamed) বিজেপির সংবিধান বিরোধী বিল পেশ আজ, যা শুধুমাত্র গণতন্ত্রের উপর নির্লজ্জ আক্রমণ ছাড়া আর কিছুই নয়।

এর ব্যাখ্যা দিতে গিয়ে অভিষেক আরও দাবি করেন, সাধারণ মানুষের নিয়মিত ভোটাধিকারের মৌলিক অধিকারকে ছিনিয়ে নেওয়াই ‘এক দেশ এক ভোটে’র (One Nation One Election) মূল লক্ষ্য। এর ফলে নির্বাচনের মধ্যে দিয়ে সরকারকে দায়বদ্ধ করা এবং সরকারের যথেচ্ছ শক্তি প্রয়োগের ক্ষমতাকে প্রশ্ন করা থেকে মানুষ বঞ্চিত হবেন। এই বিল শুধুমাত্র একটি বিল নয়, এর মাধ্যমে ভারতের গণতন্ত্র প্রতিষ্ঠার কারিগরদের যে আত্মত্যাগের মধ্যে দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল তার উপর সরাসরি অপমান হানা হবে।

তবে তৃণমূল যে কোনভাবেই এই জনবিরোধী বিল পাস হতে দেবে না তাও স্পষ্ট করে দিয়েছেন অভিষেক। তিনি জানান, “বাংলা চুপ করে বসে থাকবে না। ভারতের আত্মার রক্ষা এবং অগণতান্ত্রিক উদ্দেশ্যকে গুঁড়িয়ে দিতে আমরা দাঁতে দাঁত চেপে লড়াই করব।”

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...