Thursday, May 14, 2026

বাবার চোখের জল দেখে কী বললেন নীতিশ ?

Date:

Share post:

মেলবোর্নে ব্যাট হাতে দাপট দেখান নীতিশ রেড্ডী। ১১৪ রান করেন তিনি। তবে গতকাল শতরান করার পর এক বিশেষ উচ্ছ্বাসে ভাসেন নীতিশ । এক বিশেষ কায়দায় উল্লাস করতে দেখা যায় তাঁকে । যা ভাইরাল হয়ে যায় । কেন ওই কায়দায় নীতীশ উল্লাস করেছেন? তা নিয়ে মুখ খুললেন ভারতীয় এই অলরাউন্ডার ।

এই নিয়ে নীতিশ বলেন,” শতরান করার পর আমি ব্যাট মাটিতে পোঁতার মতো করে ধরেছিলাম। তার উপর হেলমেট রেখেছিলাম। অর্থাৎ, ওটা জাতীয় পতাকা। তারপর পতাকাকে সেলাম করেছি। দেশের হয়ে খেলার থেকে বড় কৃতিত্ব কিছু নেই। তাই ও ভাবে উল্লাস করেছি। এই শতরান আমার সারা জীবন মনে থাকবে।”

গতকাল স্কট বোলান্ডের বল মিড অনের উপর দিয়ে বাউন্ডারিতে যাওয়ার পরেই দেখা যায়, মাঠে হাঁটু মুড়ে বসেছেন নীতিশ। তারপর হাতের ব্যাটটি সামনে মাটিতে লম্বালম্বি ধরেন তিনি। ব্যাটের উপর রাখেন হেলমেট। ডান হাত দিয়ে ব্যাট ধরে বাঁ হাত আকাশের দিকে তোলেন নীতিশ। চোখ বন্ধ করেন।

এদিকে শতরান করার সময় মাঠে দেখা যায় নীতিশের বাবা । খেলা দেখতে গ্যালারিতে হাজির ছিলেন মুতিয়ালা রেড্ডি। নীতীশের শতরানের পর আবেগ ধরে রাখতে পারেননি তিনি। কেঁদেছেন। পিতার সেই কান্না দেখেছেন নীতিশ। এই নিয়ে তিনি বলেন, “আমি দেখছিলাম বাবা কাঁদছে। আমি বাবাকে গর্বিত করার স্বপ্ন দেখতাম। সেই স্বপ্ন সত্যি হয়েছে।”

আরও পড়ুন- এদিন মেলবোর্নে নজির গড়লেন বুমরাহ, ভাঙলেন কপিল দেবের রেকর্ড

 

 

 

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...