Sunday, May 31, 2026

নগরায়নের সঙ্গে পাল্লা দিয়ে সবুজায়ন, কলকাতায় বেড়েছে বনাঞ্চল: প্রকাশ্যে রিপোর্ট 

Date:

Share post:

নগরায়নের সঙ্গে পাল্লা দিয়ে সবুজায়নও হচ্ছে শহর কলকাতায়। ইন্ডিয়ান স্টেট অফ ফরেস্ট রিপোর্টে সম্প্রতি এমনই তথ্য উঠে এসেছে। রিপোর্ট অনুযায়ী, গত দু’বছরে কলকাতায় বৃদ্ধি পেয়েছে সবুজ। নগরায়নের সঙ্গে সমন্বয়ে বজায় রেখেই যে সবুজায়নে জোর দিয়েছে পুরসভা ও রাজ্য সরকার, তার প্রমাণ এই রিপোর্ট।

আইএসএফআর-এর রিপোর্টে বলছে, ২০২১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত দু’বছরে বনাঞ্চল বেড়েছে ০.২৯ বর্গ কিলোমিটার। কলকাতার বনাঞ্চল ১.৭৭ বর্গ কিলোমিটার থেকে বেড়ে হয়েছে ২.০৬ বর্গ কিলোমিটার। শতাংশের হিসেবে এই বৃদ্ধি ০.৯ শতাংশ থেকে হয়েছে ১.১ শতাংশ। রিপোর্ট অনুযায়ী, মহানগরগুলির মধ্যে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে রাজধানী দিল্লিতে। চেন্নাইয়ে এই দুই বছরের মধ্যে সবথেকে বেশি ২.৬৪ বর্গ কিলোমিটার কমেছে বনাঞ্চল।
শহরে রাস্তায়, খালের ধারে, বিল্ডিংয়ের সৌন্দর্যায়নে, পার্ক-সড় বিভিন্ন ক্ষেত্রে গাছের ওপর ভিত্তি করে এই রিপোর্ট‌। বাস্তুতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে শহুরে বনাঞ্চলের। জীব বৈচিত্র্যেও বনাঞ্চলের ভূমিকা অপরিসীম। সম্প্রতি কলকাতা পুরসভা সবুজ বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। কলকাতা পুরসভা গত কয়েক বছরে কয়েক হাজার গাছ লাগিয়েছে শহরের বিভিন্ন প্রান্তে। এই অভিযান জারি রেখেছে পুরসভা। পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরিবেশ কর্মীরা। কিলোমিটার হয়েছে, যা ৫.৪৮ বর্গ কিলোমিটার বৃদ্ধি পেয়েছে।

Related articles

দমদমে হকার উচ্ছেদ, মধ্যরাতে চলল বুলডোজার

রাজ্যে বিজেপি সরকার (BJP Government) ক্ষমতায় আসার পর থেকে পুনর্বাসন ছাড়াই একের পর এক রেল স্টেশন চত্বরে হকার...

সোনারপুরে অভিষেককে নিগ্রহের ঘটনায় গ্রেফতার ৬

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে তীব্র জনরোষের মুখে পড়ে...

জুলাই থেকেই রাজ্যে চালু স্মার্ট মিটার! কয়েক দফা শর্ত দিল কেন্দ্র

বাংলায় এখন ডবল ইঞ্জিন সরকার। বিজেপি (BJP) ক্ষমতায় আসতেই কেন্দ্রের বিভিন্ন প্রস্তাব ও প্রকল্প বাস্তবায়িত করতে একাধিক পদক্ষেপের...

কংগ্রেস শাসিত রাজ্যে অভিষেকের চিকিৎসার ইঙ্গিত মমতার!

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে আক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ভর্তি নেয়নি কলকাতার নামি দুই বেসরকারি হাসপাতাল। এই ঘটনায়...