Thursday, May 14, 2026

সিডনি টেস্টে কি খেলবেন রোহিত? মুখ খুললেন গম্ভীর

Date:

Share post:

আগামিকাল বর্ডার-গাভাস্কর ট্রফির পঞ্চম টেস্টে নামছে ভারত-অস্ট্রেলিয়া । সিডনিতে মুখোমুখি হবে দুদল । তবে তার আগে ভারত অধিনায়ক রোহিত শর্মার না খেলা নিয়ে উঠছে নানা জল্পনা । চলতি বর্ডার-গাভাস্কর ট্রফিতে একেবারেই ফর্মে নেই রোহিত । তারপরই রোহিতের টেস্ট থেকে অবসরের জল্পনা ওঠে । আর সেই আঁচ যেন এদিন পড়ল ভারতীয় সাংবাদিক সম্মেলনে ।

এদিন ভারতের সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মার না এসে আসেন গৌতম গম্ভীর । আর এরপরই এক সাংবাদিক গম্ভীরকে প্রশ্ন করেছিলেন, কেন অধিনায়ক টেস্টের আগের দিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত হননি। এটি কি টেস্ট ক্রিকেটের ঐতিহ্যের অংশ নয়? এর উত্তরে গম্ভীর বলেন, “রোহিত নিয়ে সব কিছু ঠিক আছে। আমি মনে করি না এটি কোনও ঐতিহ্যের অংশ। হেড কোচ এখানে আছেন, এটিই যথেষ্ট। আমি উইকেট দেখে আগামীকাল একাদশ চূড়ান্ত করব।” এরপরই গম্ভীরকে প্রশ্ন করা হয় , সিডনি টেস্টে কি খেলবেন রোহিত? এই নিয়ে ভারতীয় দলের হেডস্যার বলেন, “আমি আগেই বলেছি, উইকেট দেখে একাদশ ঘোষণা করা হবে।” পুনরায় এই নিয়ে গম্ভীর যোগ করেন, “উত্তর একই রকম থাকবে।”

চলতি বর্ডার-গাভাস্কর ট্রফিতে একেবারেই ফর্মে নেই রহিতি। এখনও পর্যন্ত রোহিত তিনটি টেস্টে মিলিয়ে মাত্র করেছেন ৩১ রান। কখনও মিডল অর্ডারে, কখনও ওপেনিং স্লটে ব্যাটিং করেছেন তিনি। এছাড়াও, মাঠে তার নেওয়া সিদ্ধান্তগুলিকে অনেক সময়ই নড়বড়ে বলে মনে হয়েছে, যা দলের ক্ষতি করেছে। এই সমস্ত কারণ বিবেচনা করেই সিডনি টেস্টে রোহিতের অংশগ্রহণ অনিশ্চিত বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা ।

আরও পড়ুন- বিতর্কের অবসান, খেলরত্ন পাচ্ছেন মানু ভাকের, পুরস্কারে সম্মানিত করা হবে ডি গুকেশ, হরমনপ্রীত, প্রবীণ কুমারকে

 

 

 

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...