Saturday, March 14, 2026

ফের নাটক? সিবিআই তদন্তে গতি চেয়ে নবান্ন অভিযানে ‘রাত দখলকারী’রা

Date:

Share post:

কলকাতার আরজি কর হাসপাতালে (RG Kar medical College & Hospital)চিকিৎসক খুনের ঘটনায় সিবিআই তদন্তে গতি চেয়ে এবার নবান্ন অভিযানের ডাক রাত দখলকারীদের। আগামী ১৬ জানুয়ারি তাঁরা রানি রাসমণি রোডে অবস্থান বিক্ষোভের পর নবান্নতে (Nabanna) ডেপুটেশন জমা দেবেন বলে নয়া কর্মসূচির কথা জানিয়েছেন। যেখানে ঘটনার তদন্তে কেন্দ্রীয় এজেন্সি, মামলা চলছে সুপ্রিম কোর্টে (Supreme Court)সেখানে ‘নবান্ন অভিযান’ কেন? তাহলে কি একসময় সিবিআই তদন্তের দাবি করা আন্দোলনকারীরা কেন্দ্রের গোয়েন্দাদের উপর আস্থা রাখতে পারছেন না? নাকি যেন তেন প্রকারে ফের রাজ্য সরকারের নাম জড়িয়ে রাজনৈতিক কর্মসূচির নামে খবরে থাকার চেষ্টা? মূল অভিযুক্ত সঞ্জয় রাইকে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ অথচ প্রায় ৬ মাস তদন্ত করে কোনও এতটুকু এগোতে পারেনি সিবিআই গোয়েন্দারা, সেখানে দাঁড়িয়ে নবান্ন অভিযানের ‘নাটক’ কেন, উঠছে প্রশ্ন।

মহিলা চিকিৎসক খুনের প্রতিবাদে ১৪ অগাস্ট রাত দখলে কোনও রাজনৈতিক দলের পতাকা ছাড়া অংশগ্রহণের অনুরোধ করা হয়েছিল। আন্দোলনকারীরা এবারেও সেই পথেই হাঁটতে চলেছেন বলে খবর। এই আন্দোলনের অন্যতম নেত্রী শতাব্দী দাস জানান, নবান্ন অভিযানের কর্মসূচিতে সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক দলের মহিলারা আসতে পারেন। তবে দলীয় পতাকা ছাড়া আসতে হবে। কর্মসূচিতে রাজনৈতিক মতামত বা দলীয় পতাকা আনতে দেওয়া হবে না। রাত দখলের ডাক দেওয়া রিমঝিম সিনহা আন্দোলনের নাম ভাঙ্গিয়ে নিজের পেশাগত সুবিধা লাভের চেষ্টা করেছেন বলে আগেই অভিযোগ উঠেছিল। শহরের বুকে রাত দখলের ডাক দিয়ে রাতারাতি বিপ্লবীর তকমা পাওয়া ‘নেত্রী’র তরফে নির্যাতিতার বিচার চাওয়ার উদ্যোগ যে পাক্কা নিজের ফায়দা তোলার জন্য ছিল, তা স্পষ্ট হয়ে যায় চাকরি খোঁজার প্রোফাইলে রিমঝিম সিনহার আন্দোলনের প্রচারক পরিচয় দেওয়ার পরই। এবার ফের এক কর্মসূচি, যদিও এখনও রিমঝিম এই নিয়ে কোনও মন্তব্য করেননি। কিন্তু কেন রাজ্য সরকারের কাছে ডেপুটেশন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং রাজ্য তথা কলকাতা পুলিশকে তুলোধোনা করে এনারাই CBI তদন্তের দাবিতে সোচ্চার হয়েছিলেন? ধর্ষণ-খুন কাণ্ডের পর ৬ মাসেও কোনও অ্যারেস্ট করতে পারেনি কেন্দ্রীয় সংস্থা। সুপ্রিম আদালতে শুধু তারিখের পর তারিখ আসছে, শুনানি চলছে কিন্তু তাতে নতুন কোনও তথ্য নেই। আস্থা হারাচ্ছেন মৃতার পরিবারও। সেইসময়ের ‘প্রতিবাদী’ অনেকেই বলতে শুরু করেছেন রাজ্য পুলিশের হাতে তদন্তভার থাকলে এতদিনে বিচার পেয়ে যেতেন নির্যাতিতা। এর মাঝেই নতুন বছরের প্রথম মাসে নবান্ন অভিযানের নাটক কি আদৌ কোনও প্রভাব ফেলবে, সেটাই দেখার।

_

_

_

_

_

_

_

_

 

spot_img

Related articles

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...