Saturday, April 4, 2026

লাল-হলুদ নতুন বিদেশি, ডার্বির আগে ইস্টবেঙ্গলে সই করলেন রিচার্ড

Date:

Share post:

নতুন বিদেশি সই করাল ইস্টবেঙ্গল এফসি। জানুয়ারির ট্রান্সফার উইন্ডো খুলতেই ভেনেজুয়েলার স্ট্রাইকার রিচার্ড সেলিসকে সই করাল লাল-হলুদ। মরশুমের মাঝে চোট পেয়ে ছিটকে গিয়েছেন মাদিহ তালাল। তাঁর পরিবর্তে একজন ফুটবলারকে যে নিতে চলেছে ইস্টবেঙ্গল, তা আগেই টের পাওয়া গিয়েছিল। সেই মতো ডার্বির আগেই নতুন বিদেশির নাম ঘোষণা করে দিল দল। রিচার্ড লেফট উইঙ্গার ও স্ট্রাইকার, দুই পজ়িশনেই খেলতে পারেন । ইস্টবেঙ্গলে যোগ দিতেই রিচার্ড জানিয়ে দিলেন লাল-হলুদে খেলতে মুখিয়ে তিনি।

দেশের হয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব ও কোপা আমেরিকাতেও খেলেছেন রিচার্ড। এর আগে ভেনেজুয়েলার একাধিক খেলার পাশাপাশি কলম্বিয়া ও স্লোভাকিয়ার বিভিন্ন ক্লাবে খেলেছেন রিচার্ড। ২০১৯-এ কারাকাসকে লিগ চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। ক্লাব ফুটবলে ২৫০টির বেশি গোল রয়েছে রিচার্ডের। ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত রিচার্ড ভেনেজুয়েলার অ্যাকাডেমিয়া পুয়ের্তো কাবেলোতে খেলেছেন। দেশের হয়ে ২০২১-এ কোপা আমেরিকাতে তিনি ব্রাজিলের বিরুদ্ধে খেলেছেন।

রিচার্ডকে দলে পেয়ে উচ্ছ্বসিত লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো। তিনি বলেন, “ আমরা আশা করছি রিচার্ডের প্রতিভা, স্কিল ও দায়বদ্ধতা ইস্টবেঙ্গলকে ভরসা দেবে। সাফল্য পেতে ওর ভূমিকা গুরুত্বপূর্ণ হবে।“ এদিকে লাল-হলুদে সই করে রিচার্ড বলেন, “ ইস্টবেঙ্গলের ইতিহাস খুবই সমৃদ্ধ ও সমর্থকরাও আবেগপ্রবণ। এই ক্লাবে সই করতে পেরে আমি উত্তেজিত। আমার কেরিয়ারে নতুন অধ্যায় শুরু হচ্ছে। ভারতীয় ফুটবলে নিজেকে প্রমাণ করতে মুখিয়ে আছি।“

আরও পড়ুন- অজিদের কাছে হারের ধাক্কা, আইসিসি টেস্ট ক্রমতালিকায় পতন ভারতের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...