Thursday, May 14, 2026

বিধানসভায় গুরুত্ব আঞ্চলিক দলকেই, মমতার কথার অনুরণন তেজস্বীর

Date:

Share post:

লোকসভায় (Loksabha Election) বিজেপির বিরোধিতায় একজোট হয়েছিল দেশের একাধিক দল। বিজেপির বিজয়রথ থামাতে সফল হয়েছে সেই জোট। তবে রাজ্যগুলিতে আঞ্চলিক দলগুলি নিজেদের ইস্যুতে লড়াই করে। তাই সেখানে কোন জোট সম্ভব নয়, বলে বহু আগে ঘোষণা করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার সেই কথাই শোনা গেল বিহারের আরজেডি (RJD) নেতা তেজস্বী যাদবের (Tejaswi Yadav) গলায়। দিল্লিতে আপ ও কংগ্রেস পরস্পরের প্রতিপক্ষ হওয়াকে স্বাভাবিক বলেই দাবি করলেন তিনি।

আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনে জোটের পর থেকে সরে এসেছে আপ (AAP)। ত্রিমুখী লড়াইয়ে মুখোমুখি হচ্ছে তারা কংগ্রেস। এই পরিস্থিতিতে বারবার ইন্ডিয়া (I.N.D.I.A.) জোটের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তোলা হলে আরজেডি (RJD) নেতা তেজস্বীর উত্তর, বিজেপি বিরোধী জোট তৈরি হয়েছিল লোকসভা নির্বাচনকে নজরে রেখেই বিজেপির বিজয় রথ থামাতে একজোট হয়েছিল দলগুলি।

এরপরেই বিধানসভা নির্বাচনে জোট সম্পর্কে তেজস্বী (Tejaswi Yadav) জানান বিধানসভা নির্বাচনগুলির ক্ষেত্রে জোটের দলগুলি পরস্পরের বিরোধী হিসেবে লড়াই করবে, এটাই স্বাভাবিক। দিল্লি বিধানসভা নির্বাচনে কংগ্রেসের (Congress) প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। আপের (APP) প্রতি সমর্থন প্রকাশ করেছে আরজেডি (RJD) সমাজবাদী পার্টি (Samajwadi Party)।

Related articles

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...