Thursday, May 14, 2026

খাবারে বিষক্রিয়া নিয়ে প্রশ্ন, সাংবাদিক সম্মেলনে মেজাজ হারালেন জোকোভিচ!

Date:

Share post:

সাংবাদিক সম্মেলনে এসে সাংবাদিকের প্রশ্নেই চটলেন সার্বিয়ান সুপারস্টার নোভাক জোকোভিচ (Novak Djokovic)। ২০২২ সালের ঘটনার প্রসঙ্গ উঠতেই তারকা প্লেয়ার সম্মেলন ছেড়ে উঠে গেলেন। বছর তিনেক আগে অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open Tennis Tournament) এক প্রতিযোগিতা চলাকালীন তাঁর খাবারের বিষ মিশিয়ে দেওয়া হয়েছে বলে মারাত্মক অভিযোগ করেন নোভাক। এই প্রসঙ্গ তুলে সাংবাদিক প্রশ্ন করতেই, মেজাজ হারান টেনিস তারকা।

নতুন বছরের নতুন লক্ষ্য নিয়ে টেনিস কোর্টে নামতে চান জোকোভিচ। ২৪টি গ্র্যান্ডস্লাম জয়ী তারকার লক্ষ্য আরও একটা গ্র্যান্ডস্লাম। তাহলেই নারী-পুরুষ নির্বিশেষে সকলের মধ্যে সেরা হয়ে থাকবেন তিনি। সেই কারণে গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেন দিয়েই নিজের রেকর্ড আর স্বপ্নপূরণের প্রতিশ্রুতিবদ্ধ নোভাক। তবে এবারের প্রতিযোগিতায় বারবার ফিরেছে তারকার বিতর্কিত সেই মন্তব্যের প্রসঙ্গ। তিনি এক ম্যাগাজিনে দাবি করেছিলেন, প্রতিযোগিতা চলাকালীন মেলবোর্নে খাবার খেয়ে তাঁর রক্তে পারদ এবং শিসার পরিমান বেড়ে গেছিল। খাবারে বিষক্রিয়ার অভিযোগ এনেছিলেন তিনি। পরে তাঁকে সরে দাঁড়াতে হয়েছিল প্রতিযোগিতা থেকেও। এই নিয়ে প্রশ্ন করা হলে টেনিস তারকা (Tennis Superstar) বলেন, ‘আমি অনেক মাস আগে সাক্ষাৎকারটা দিয়েছি। আশা করব, এই বিষয় নিয়ে আমায় আর কথা বলতে হবে না। আমি টেনিসেই ফোকাস করতে চাইব।’ তবে এখানেই থেমে থাকেন নি তিনি। এই মন্তব্যের পরে কিছুটা বিরক্তি সহকারে বলেন, যদি সেই সাক্ষাৎকার নিয়ে সাংবাদিকদের আগ্রহ থাকে তাহলে সেটা যে কেউ দেখে নিতে পারেন। এরপরই মেজাজ হারিয়ে সম্মেলন ছেড়ে উঠে চলে যান তিনি।

 

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...