Thursday, May 14, 2026

এক মঞ্চে মুখ্যমন্ত্রীর কথায়-সুরে গানের কনসার্ট, রাজডাঙ্গা পিঠেপুলি উৎসবে অভিনব উদ্যোগ

Date:

Share post:

অভিনব উদ্যোগ রাজডাঙ্গা পিঠে পুলি উৎসবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) কথায় ও সুরে গানের কনসার্ট হবে সেখানে। এই উদ্যোগ নিয়েছেন বরো চেয়ারম্যান সুশান্ত ঘোষ। রবিবার সন্ধে ৬টায় মুখ্যমন্ত্রীর লেখা ও সুর করা অজস্র গান নিয়ে উপস্থিত থাকবেন রাজ্যের প্রথিতযশা শিল্পীরা। মন্ত্রী ইন্দ্রনীল সেন জানিয়েছেন তিনি নিজেও এই উৎসবে সামিল হচ্ছেন মমতার গান নিয়ে।

বেছে নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর লেখা ও সুর দেওয়া গানগুলি। মুখ্যমন্ত্রীর লেখা পুজোর গান কয়েক বছর ধরেই সুপার-ডুপার হিট। প্রশাসনিক এবং দলীয় কাজের ব্যস্ততার মধ্যেই গান লেখেন এবং সুর দেন বাংলার মুখ্যমন্ত্রী। শুধু জনপ্রিয়ই নয় মমতার (Mamata Bandopadhyay) লেখা ও সুর দেওয়া গানের অ্যালবাম প্লাটিনাম ডিস্ক পেয়েছে। বাংলার যেকোনও উৎসবে গান লেখেন মুখ্যমন্ত্রী। এবার শুধুমাত্র মুখ্যমন্ত্রীর গান নিয়ে হবে কনসার্ট। ১২ জানুয়ারি রাজডাঙা খেলার মাঠে এই বিশেষ কনসার্টের (Concert) আয়োজন করা হয়েছে বলে সূত্রের খবর। গাইবেন ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, অরিত্র, মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়-সহ বিখ্যাত শিল্পীরা।

দুর্গাপুজো-কালীপুজো-ভাইফোঁটা-ছটপুজোর পরে এবার ক্রিসমাসেও গান লেখেন বাংলার মুখ্যমন্ত্রী। বৃহস্পতবার, অ্যালেন পার্কে ক্রিসমাস (Christmas) কার্নিভালের উদ্বোধন করে একথা জানান তিনি। গানের কথা সুর মুখ্যমন্ত্রীর। গেয়েছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। এবারের শিল্প সম্মেলনের উদ্বোধনী সঙ্গীতও লেখেন মমতা। সেই গান দিয়েই শুরু হবে এবারের BGBS। এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের থিম সং-ও মুখ্যমন্ত্রীর ভাবনায় তৈরি।

এবারও মুখ্যমন্ত্রীর যে ৬টি গান রিলিজ হয়েছে, তার সব গানই জনপ্রিয়তায় শীর্ষে। মহালয়ায় প্রকাশিত হয় মুখ্যমন্ত্রীর কথায় ও সুরে গান। দুর্গাপুজোর মধ্যেই ইউটিউবে মিলিয়ন ভিউয়ার ছাড়িয়ে গিয়েছে। কিন্তু তৃণমূল সভানেত্রীর সব গান একসঙ্গে, এক মঞ্চে শোনার সুযোগ পাননি শ্রোতারা। এবার সেই সুযোগ আসছে ১২ জানুয়ারি। রাজডাঙা খেলার মাঠে শুধুমাত্র মমতার গান নিয়ে একটি বিশেষ কনসার্টের আয়োজন করা হয়েছে। গাইবেন ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, অরিত্র, মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়-সহ বিখ্যাত শিল্পীরা।

এই কনসার্টের উদ্যোক্তা বরো চেয়ারম্যান সুশান্ত ঘোষ। এই কনসার্টের সঙ্গে থাকছে অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানও। ৫ দিন চলবে পিঠেপুলি উৎসব।

 

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...