Saturday, March 14, 2026

বিনামূল্যে অটোতে সওয়ারি করছেন‌ অটোচালক, কেন জানেন ?

Date:

Share post:

বেনজির ! এক অটোচালক সাহায্যের হাত বাড়িয়ে দেন তাদেরকেই, যাদের জীবনে প্রেম নেই । জীবনে একা রয়েছেন এমন মানুষদের বিনামূল্যে অটোয় সওয়ারি করছেন‌ ওই অটোচালক। তাদের মনে আশাও জোগান। ওই অটোচালকের একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ। ওই অটো চালক কোথাকার তাও ভিডিওতে স্পষ্ট নয়।

ভাইরাল সেই ভিডিয়তে দেখা গিয়েছে, পাগড়ি পরে অটো চালাচ্ছেন এক অটোচালক। তার গাড়ির আগাপাশতলা ফুল দিয়ে সাজানো। অটোর বাইরে বিভিন্ন রকমের মন্তব্য লেখা রয়েছে। পাশাপাশি লেখা রয়েছে, ‘‘ফ্রি রাইড ফর সিঙ্গল’’। গাড়ির পিছনে লেখা, ‘‘কোনও জীবনসাথী দেখলে গাড়ি দাঁড় করিয়ে দেবেন।’’ অটোর ভিতরে লেখা, ‘‘এমন কারও সঙ্গে জীবন কাটান, যাঁর সঙ্গে অটোতে উঠেও মনে হবে বিলাসবহুল গাড়িতে চড়েছেন।’’ সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

 

spot_img

Related articles

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...