Saturday, March 14, 2026

দীর্ঘ টানাপোড়েনের পর গ্রেফতার দক্ষিণ কোরিয়ার বরখাস্ত প্রেসিডেন্ট ইউন সুক ইওল

Date:

Share post:

এক সপ্তাহের বেশি সময় ধরে গ্রেফতারিরর প্রস্তুতি চলছিল, অবশেষে বুধের সকালে নিজের বাসভবন থেকে দক্ষিণ কোরিয়ার বরখাস্ত প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে (Yoon Suk Yeol) গ্রেফতার করলো দুর্নীতি দমন শাখা।এদিন প্রেসিডেন্সিয়াল সিরিয়োরিটি সার্ভিস (PSS)-এর কর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ বাধে পুলিশ অফিসারদের। হাতাহাতিতেও জড়িয়ে পড়েন নিরাপত্তারক্ষীরা। শেষমেষ মই বেয়ে প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে ইউনকে গ্রেফতার করা হয়।

বরখাস্ত প্রেসিডেন্টের আইনজীবী জানান, ইউন বুধবারই তদন্তকারীদের সামনে হাজিরা দেবেন বলে বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। তারপরও এভাবে তাঁকে গ্রেফতার করা দেশের মানুষ ভাল চোখে নেবেন না। দক্ষিণ কোরিয়ার আইন-শৃঙ্খলার পরিস্থিতি যে কার্যত ভেঙে পড়েছে এটা তারই প্রমাণ, বলে দাবি করলেন আইনজীবী। গত সপ্তাহ থেকেই ইওলকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছিল সেখানকার প্রশাসন। তবে নিজের বাসভবনে ব্যক্তিগত ঘেরাটোপের মধ্যে ছিলেন তিনি। ইউন অবশ্য জানিয়েছেন তিনি তদন্তকারীদের সঙ্গে বরাবরই সহায়তা করেছেন।গত বছর ৩ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় দেশের সামরিক আইন জারির ঘোষণা করেন তিনি। এর ফলে জরুরি অবস্থার (Emergency Period) মতো পরিস্থিতি তৈরি হয় দক্ষিণ কোরিয়ায়।সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে পথে নামে গোটা দেশ। প্রেসিডেন্টের এই ঘোষণার পরই দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ -বিক্ষোভ শুরু হয়। ১৪ ডিসেম্বর ন্যাশনাল অ্যাসেম্বলিতে ভোটাভুটির পর বরখাস্ত করা হয় তাঁকে। তিনি যদিও তাঁর কর্মকাণ্ডের স্বপক্ষে যুক্তি দিয়ে জানিয়েছিলেন, দেশকে কমিউনিস্ট আগ্রাসন থেকে সুরক্ষা দিতে এবং রাষ্ট্রবিরোধী শক্তিকে নির্মূল করতে দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করছেন। অবশেষে বুধবার হান্নাম ডঙের বাসভবন থেকে গ্রেফতার করা হল ইউন সুক ইওলকে (Yoon Suk Yeol)।

 

spot_img

Related articles

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...