Friday, March 13, 2026

গঙ্গাসাগরে নিখোঁজ দুই সন্তান! ফিরিয়ে দিল প্রশাসনের ড্রোন আর হ্যাম রেডিও

Date:

Share post:

এক সময় গঙ্গাসাগরে (Gangasagar Mela) হারিয়ে যাওয়ার ঘটনা ছিল খুবই সাধারণ। বর্তমানে যেভাবে গঙ্গাসাগর মেলা পরিচালনা করা হয় তাতে যেন হারিয়ে যাওয়াই এখন অসাধ্য হয়ে উঠেছে। এবছর অন্যান্য নিরাপত্তার পাশাপাশি ছিল ড্রোনে (drone) নজরদারি। আর সেই ড্রোন আর হ্যাম রেডিওর (ham radio) ব্যবহার এক মায়ের কোলে ফিরিয়ে দিল তার দুই সন্তানকে।

জেলাশাসকের নির্দেশে এবং অতিরিক্ত জেলাশাসকদের পর্যবেক্ষণের মধ্যেই গঙ্গাসাগরের বিভিন্ন স্থানে হ্যাম রেডিওর ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের (West Bengal Radio Club) সদস্যরা হারিয়ে যাওয়া অথবা কথা বলতে না পারা, অথবা সংজ্ঞাহীন শিশু এবং ভাষা না বুঝতে পারা মানুষদের উদ্ধার করে এসেছে বরাবর। উত্তর ২৪ পরগনার বারাসাতের (Barasat) অশ্বিনী পল্লীর বাসিন্দা বিশালা নস্কর (৩৭) ৯ ও ৩ বছরের দুই মেয়েকে এবং বৃদ্ধা মাকে নিয়ে গঙ্গা সাগরে স্নান করতে এসেছিলেন। কিন্তু স্নান সেরে বাস স্ট্যান্ড থেকে কচুবেড়িয়ার (Kochuberia) উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য বাসে উঠতে গিয়েই বিপত্তি। দুই শিশু কন্যা বাসে উঠে পড়লেও বৃদ্ধা মাকে নিয়ে বাসে উঠতে পারেননি বিশালা।

মেয়েদের হারিয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি। হ্যাম রেডিও ক্লাবের সদস্যা সাবর্ণী নাগ বিশ্বাস ওই মহিলাকে প্রাথমিক পর্যায়ে জল দিয়ে জ্ঞান ফেরান। জানতে পারেন গোটা ঘটনা। এদিকে বাসের নম্বরও মনে করতে পারছেন না বৃদ্ধা। পুলিশ কন্ট্রোল রুমে (police control room) বিষয়টি জানালে পুলিশ তৎপর হয়ে ওঠে। সাহায্য নেওয়া হয় বাসস্ট্যান্ডে ঘুরতে ড্রোনের (drone)। ওই ড্রোনের মাধ্যমে জানা যায় বাসটির অবস্থান।

সাবর্ণী কন্ট্রোল রুম থেকে মহিলা পুলিশের একটি টিম নিয়ে রওনা দেন ওই বাসের উদ্দেশে। নিরবচ্ছিন্ন যোগাযোগ রেখে কালিনগরের বাফার জোনের কাছে রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের কাছে সাবর্ণী পৌঁছতেই জানা যায় ওই বাসেই বাচ্চা দুটি আছে। অসাধারণ সমন্বয়। বাচ্চাদুটিকে উদ্ধার করা হয়। নিয়ে আসা হয় কে ওয়ান বাস স্ট্যান্ডে। পুলিশের সহযোগিতায় তাদের সামনেই তুলে দেওয়া হয় বাচ্চা দুটিকে তাদের মায়ের কাছে।

spot_img

Related articles

এলপিজি সংকটে সক্রিয় সাইবার জালিয়াতি, সতর্ক করল লালবাজার 

গ্যাস শেষ হয়ে গেছে? চিন্তা নেই, মাত্র দুদিনের মধ্যেই মিলবে নতুন সিলিন্ডার। তার জন্য শুধুমাত্র লিংকে ক্লিক করতে...

জ্বালানি সংকটে ভক্তদের অন্নসেবা বন্ধ বড়মা মন্দিরে, আদ্যাপীঠে বিকল্প ব্যবস্থা

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে ভারত জুড়ে জ্বালানি সংকট। সরাসরি প্রভাব পড়েছে বাংলায়। তমলুকের বর্গভীমা মন্দির থেকে বাগবাজারে মায়ের...

‘কিং’-এর পকেটে টান? টেলর সুইফটের কাছে হার মানলেন এসআরকে!

২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’-র মাধ্যমে বক্স অফিস কাঁপিয়ে দেওয়ার পর, ২০২৬ সালে এসে কিছুটা আর্থিক টানাপোড়েনের...

কবে বেরোবে সাপ্লিমেন্টারি লিস্ট? হাইকোর্টে বিচারপতির সঙ্গে বৈঠকে কমিশন-রাজ্যের

কবে বেরোবে সাপ্লিমেন্টারি লিস্ট? জানতে আলোচনা। সুপ্রিম নির্দেশ হাইকোর্টে ফের SIR-বৈঠক। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এক উচ্চপর্যায়ের বৈঠকে রাজ্যের...