Saturday, April 4, 2026

বিকল্প অধিনায়ক খোঁজা শুরু বোর্ডের, ইঙ্গিত আগারকারের কথায়

Date:

Share post:

ভারত-অস্ট্রেলিয়া সিরিজের পরই জল্পনা ছড়ায় অবসর নিতে চলেছেন রোহিত শর্মা। এরপরই প্রশ্ন ওঠে রোহিতের পর কে নেবেন টিম ইন্ডিয়ার দায়িত্ব। তবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের নেতৃত্বে ভার রয়েছে রোহিত শর্মার ওপর। ইংল্যান্ড সিরিজেও দলের নেতা থাকবেন তিনি। তবে ইতিমধ্যে যে বিকল্প অধিনায়ক খোঁজা শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড , তা জানিয়ে দিলেন জাতীয় প্রধান নির্বাচজ অজিত আগারকার।

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সহ-অধিনায়ক করা হয়েছে শুভমন গিলকে। কেন গিলকে সহ-অধিনায়ক করা হল , সেই নিয়ে আগারকার বলেন, “ শুভমন শ্রীলঙ্কা সিরিজেও সহ-অধিনায়ক ছিল। আগামী দিনে যারা দলকে নেতৃত্ব দিতে পারে তাদের উপরে আমরা নজর রাখছি। এটা নিয়ে খুব বেশি কিছু বলতে চাই না। তবে সাজঘর থেকে অনেক প্রতিক্রিয়াই আমরা পাই। “ এখানেই না থেমে আগারকার আরও বলেন, “ বিকল্প খুঁজে রাখা দরকার। এখনকার দিনে কাজটা বেশ কঠিন। কারণ প্রায় প্রত্যেকেই আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে যুক্ত। এই দলে খুব বেশি ক্রিকেটার রাজ্য দলকে নেতৃত্ব দেয়নি। অক্ষর প্যাটেল গুজরাতকে নেতৃত্ব দিয়েছে। তবে কাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে সেটা আমাদেরই খুঁজে বার করতে হবে ।“

আরও পড়ুন-ঘোরোয়া ক্রিকেট নিয়ে মুখ খুললেন রোহিত-আগারকার, গম্ভীরের উলটো সুর ভারত অধিনায়কের গলায় 

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...