Saturday, March 14, 2026

আর জি কর-কাণ্ড Rarest of Rare case, সঞ্জয়ের ফাঁসির দাবিতে হাই কোর্টে যাচ্ছে রাজ্য: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

আর জি করে জুনিয়র ডাক্তার ধর্ষণ-খুনের মামলার রায় দেখে আমি মর্মাহত। এটি সত্যিই বিরলের মধ্যে বিরলতম ঘটনা। সঞ্জয় রাইয়ের ফাঁসির দাবিতে হাই কোর্টের দ্বারস্থ হবে রাজ্য সরকার। সোমবার সন্ধেয় এক্স হ্যান্ডেল জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ((Mamata Banerjee)।

 

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ- খুনে দোষী সঞ্জয় রাইয়ের আমৃত্যু কারাবাসের সাজায় সন্তুষ্ট নন। সাজা ঘোষণার পরেই স্পষ্ট জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন সাজা ঘোষণার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয় মুখ্যমন্ত্রী বলেন, “ফাঁসির দাবি আমাদের সবার ছিল। আমাদের হাতে তদন্ত থাকলে আমরা অনেক দিন আগেই ফাঁসি করিয়ে আনতাম।“ তাঁর কথায়, “এটা একটা গুরুত্বপূর্ণ মামলা। ফাঁসির দাবি আমাদের সবার ছিল। আমাদের হাতে তো তদন্ত ছিল না। আমাদের হাতে তদন্ত থাকলে আমরা অনেক দিন আগেই ফাঁসি করিয়ে আনতাম।“

এর পরে নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন,
“আর জি করে জুনিয়র ডাক্তার ধর্ষণ-খুনের মামলায় আজ আদালতের রায় দেখে আমি সত্যিই মর্মাহত। এটি Rarest of Rare case নয়! আমি নিশ্চিত যে এটি সত্যিই Rarest of Rare case যা মৃত্যুদণ্ডের দাবি করে। কীভাবে এই সিদ্ধান্তে হতে পারে যে এটি একটি বিরলতম ঘটনা নয়?!“

এর পরেই ফের আর জি কর-কাণ্ডে ফাঁসির সাজার দাবি করে মুখ্যমন্ত্রী লেখেন, “আমরা এই জঘন্যতম ও অতি সংবেদনশীল ঘটনায় মৃত্যুদণ্ড চাই এবং সেই বিষয়ে জোর দিচ্ছি।“

রাজ্যের উদাহরণ টেনে বাংলার মুখ্যমন্ত্রী লেখেন, “সম্প্রতি, গত ৩/৪ মাসে আমরা এই ধরনের অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করতে সক্ষম হয়েছি। তাহলে এই মামলায় কেন মৃত্যুদণ্ড দেওয়া হল না?“ প্রশ্ন তোলেন মমতা।

এর পরেই সঞ্জয়ের ফাঁসির দাবিতে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী। লেখেন, “আমি দৃঢ়ভাবে মনে করি যে এটি একটি জঘন্য অপরাধ যার জন্য মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। আমরা হাই কোর্টে আসামির মৃত্যুদণ্ডের আবেদন করব।“

আরও পড়ুন- বাসন্তীতে নিখোঁজ ছাত্রীর নগ্নদেহ উদ্ধার, ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...