Friday, May 15, 2026

ইন্ডিয়ান টি বোর্ডের ‘ফতোয়ায়’ বাংলার চা উৎপাদন ক্ষতিগ্রস্ত! মুখ্যসচিবকে খতিয়ে দেখার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারের সংস্থা ইন্ডিয়ান টি বোর্ডের ফতোয়ায় বাংলার প্রায় ৭ শতাংশ চা উৎপাদন ক্ষতিগ্রস্ত। বুধবার, আলিপুরদুয়ারের (Alipurduwar) প্রশাসনিক সভা থেকে ক্ষোভ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিষয়টি মুখ্যসচিব মনোজ পন্থকে খতিয়ে দেখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

এই রাজ্যের উত্তরে দার্জিলিং (Darjeeling) পাহাড় ও ডুয়ার্স এলাকায় যেখানে প্রায় ডিসেম্বরের শেষ পর্যন্ত চা পাতা (Tea Leaf) তোলার সুযোগ থাকে। কিন্তু অন্যান্য রাজ্যের পরিবেশের নিরিখে নভেম্বর মাসেই চা পাতা (Tea Leaf) তোলায় নিষেধাজ্ঞা জারি করে ইন্ডিয়ান টি বোর্ড। এর ফলে অন্যান্য বছরের তুলনায় পশ্চিমবঙ্গে প্রায় ৭ শতাংশ চা উৎপাদন মার খেয়েছে। এই নিয়ে শ্রম দফতর টি বোর্ড-কে চিঠি দিয়েও কোনও কাজ হয়নি। এই বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এই বিপর্যয়ের কারণ খতিয়ে দেখতে মুখ্যসচিবকে খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি। আইন মাফিক ব্যবস্থা নেওয়ার কথাও বলেন মুখ্যমন্ত্রী।

আলিপুরদুয়ার জেলায় মুখ্যমন্ত্রীর সফরের আগে ও সফর চলাকালীন বেশ কয়েকটি বন্ধ চা বাগান খুলে গিয়েছে। এই বিষয়টিও প্রশাসনিক বৈঠকে আলোচনা করেন তিনি। এই বাগান খুলে যাওয়ার ফলে প্রায় ৭ হাজার শ্রমিক কাজ ফিরে পেয়েছেন।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...