Saturday, June 27, 2026

২৬/১১ মুম্বই হামলার অভিযুক্তকে ভারতে প্রত্যর্পণের সিদ্ধান্ত আমেরিকার 

Date:

Share post:

২৬/১১ মুম্বই হামলার (Mumbai attack on 26/11) অন্যতম অভিযুক্ত তাহাউর হুসেন রানাকে (Tahawwur Hussain Rana) ভারতে পাঠাচ্ছে আমেরিকা। অভিযুক্তকে প্রত্যর্পণের নির্দেশ দিল মার্কিন সুপ্রিম কোর্ট (US Supreme Court)।এই ঘটনা সন্ত্রাস বিরোধী লড়াইয়ে ভারতের বড় কূটনৈতিক জয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।ভারত-মার্কিন বন্দি প্রত্যর্পণ চুক্তি মেনে মুম্বই হামলা অভিযুক্ত রানাকে ভারতে ফেরত পাঠাচ্ছে আমেরিকা।

২০০৮ সালের ২৬ নভেম্বর পাকিস্তান থেকে আগত ১০ লস্কর-ই-তইবা জঙ্গির মুম্বইয়ে হামলার পরিকল্পনায় রানা প্রত্যক্ষ ভাবে জড়িত ছিলেন বলে অভিযোগ ছিল ভারতের। সেই হামলার ঘটনায় ৬ জন আমেরিকার নাগরিকের মৃত্যু হয়। ২০১৩ সালে তাকে ১৪ বছর সশ্রম কারাদণ্ডের সাজা দেয় সেদেশের আদালত। ডেভিড কোলম্যান হেডলির সঙ্গী রানাকে পাওয়ার জন্য প্রায় দেড় দশক আগে ওয়াশিংটনের কাছে আবেদন জানিয়েছিল নয়াদিল্লি। কিন্তু তাতে সায় মেলেনি। বরং জামিনে ছাড়া পান অভিযুক্ত। ২০২০ সালের জুন মাসে মুম্বই নাশকতার ঘটনাতেই ফের রানাকে গ্রেফতার করে আমেরিকার পুলিশ। পরবর্তী সময়ে দ্বিপাক্ষিক বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুসারে রানাকে আমেরিকার থেকে ফেরত চায় ভারত। পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার নাগরিক রানা বর্তমানে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে একটি জেলে বন্দি রয়েছেন।আইনের ফাঁকফোকরকে কাজে লাগিয়ে বার বার প্রত্যর্পণ এড়ানোর চেষ্টা করেন অভিযুক্ত। এবার ট্রাম্প মসনদে বসার পরই বড় সিদ্ধান্ত নিল মার্কিন মুলুক। যদিও গত বছর অগস্টেই মার্কিন আদালত জানিয়েছিল, রানা ভারতের কাছে প্রত্যর্পণযোগ্য। আর এবার তাতেই সিলমোহর দিল শীর্ষ আদালত।এই মামলার আইনজীবী উজ্জ্বল নিকম জানান, মার্কিন সুপ্রিম কোর্ট রানার আবেদন খারিজ করে দিয়েছে। কূটনৈতিক দিক থেকে ভারতের জন্য এটি বিরাট জয়। কবে রানাকে নিজেদের হেফাজতে পাবে ভারত তা এখনও স্পষ্ট নয়।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...