Thursday, February 26, 2026

সাধারণতন্ত্র দিবসে কীভাবে সংবিধান প্রণেতাদের শ্রদ্ধা, স্মরণ করালেন অভিষেক

Date:

Share post:

মোদি জমানায় যখন দেশের সংবিধান প্রশ্নের মুখে, তখন প্রজাতন্ত্র দিবসেই সংবিধানকে ও তার নীতিগুলিকে আবার স্মরণ করে নেওয়ার দিন। ৭৬ তম সাধারণতন্ত্র দিবসে (Republic Day) বার্তা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। কর্তব্য পথ থেকে রেড রোডে সাধারণতন্ত্র দিবস উদযাপনে উৎসাহের অন্ত নেই। তারই মধ্যে সকলকে নিজেদের কর্তব্য স্মরণ করিয়ে অভিষেকের বার্তা, ৭৬ তম সাধারণতন্ত্র দিবস উদযাপনের পাশাপাশি আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে এই জাতি গঠনের প্রাণ পুরুষদের দর্শন – যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত ন্যায়, স্বাধীনতা, সাম্য এবং সৌভ্রাতৃত্বের উপর। সংবিধানে যে নীতিগুলি বলা রয়েছে তাকে তুলে ধরার দিন এটি। এবং আয়নায় দেখে দেওয়ার দিন যে সেই নীতি আমরা কতটা অনুধাবন করতে পেরেছি।

এই উপলক্ষ্যে যেমন আমরা গর্ব অনুভব করছি তেমনি সময় এসেছে আত্মদর্শনের (introspection)। আমাদের গণতন্ত্রের শক্তি নিহিত রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান, সমাজে তাদের অন্তর্ভুক্তিকরণ এবং অর্থনীতির স্বচ্ছতায়। আজ আমাদের অঙ্গীকারকে আরও একবার স্পষ্ট করে নিই যাতে এমন এক গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় যা শুধু শক্তিশালী নয় সহানুভূতিশীল, শুধু সমৃদ্ধশালী নয় অন্তর্ভুক্তিকরণে বিশ্বাসী।

সেই সঙ্গে তিনি সতর্ক করে দেন, সামনের পথ বাধা মুক্ত নয়। কিন্তু আমরা একসঙ্গে থাকলে এমন এক ভারত তৈরি করতে পারি যা প্রতিফলিত করবে সেই সব মানুষের স্বপ্নকে, যাঁরা আমাদের সংবিধান (Constitution of India) দিয়েছেন। ৭৬ তম সাধারণতন্ত্র দিবস শুধুমাত্র উৎসবের নয়, আমাদের দায়িত্বকে স্মরণ করানোর দিন।

spot_img

Related articles

খাতা দেখতে হবে গোপনেই, উত্তরপত্র সুরক্ষিত রাখতে একগুচ্ছ কড়া নির্দেশ পর্ষদের

মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষকদের জন্য একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। খাতার সুরক্ষা এবং গোপনীয়তা বজায়...

নবম শ্রেণির রেজিস্ট্রেশনে অন্তিম সুযোগ! ফের পোর্টাল খুলল পর্ষদ

যে সমস্ত পড়ুয়া গত বছর নবম শ্রেণিতে পাঠরত থাকা সত্ত্বেও নির্দিষ্ট সময়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেনি, তাদের...

রাজ্যে স্থায়ী ডিজিপি নিয়োগের তোড়জোড়, নবান্নের কাছে নামের তালিকা চাইল ইউপিএসসি

দীর্ঘ টালবাহানার পর অবশেষে রাজ্যের স্থায়ী পুলিশ মহানির্দেশক বা ডিজিপি নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে। সম্প্রতি ইউনিয়ন পাবলিক...

সুপ্রিম ‘ধমকে’ পিছু হটছে NCERT! বন্ধ হল বিতর্কিত বই বিক্রি

কীভাবে অষ্টম শ্রেণির পড়ুয়াদের পাঠ্য হতে পারে বিচার ব্যবস্থার দুর্নীতি? এই প্রশ্নের উত্তরে বিচার ব্যবস্থাকে পরিকল্পিতভাবে অসম্মান করার...