Monday, April 27, 2026

সত্যি কি আশা ভোঁসলের নাতনি জানাইয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সিরাজ ? মুখ খুললেন ভারতীয় বোলার

Date:

Share post:

সম্প্রতি জল্পনা ছড়ায় প্রেমে পড়েছেন ভারতীয় ক্রিকেটার মহম্মদ সিরাজ। ভারতীয় দলের তারকা বোলার নাকি সম্পর্কে জড়িয়েছেন আশা ভোঁসলের নাতনি জানাই ভোঁসলের সঙ্গে। সম্প্রতি জানাই ভোঁসলের জন্মদিনের পার্টিতে জানাই এবং সিরাজ দু’জনকে দেখা যায় একসঙ্গে। আর এই নিয়ে এবার মুখ খুললেন সিরাজ নিজেই। জানালেন তাদের আসল সম্পর্কের কথা।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে জানাই তাঁর এবং সিরাজের ছবি দিয়ে লিখেছেন, “ আমার প্রিয় ভাই।“ সেই স্টোরি নিজের স্টোরিতে পোস্ট করে সিরাজ জানাইকে বোন সম্বোধন করেন। আর লেখেন, “ আমার বোনের মতো আর কোনও বোন হয় না। ওকে ছাড়া আমি থাকব কী করে? অসংখ্য তারার মধ্যে যেমন চাঁদ থাকে। আমার বোনও তেমনই হাজার জনের মধ্যে একজন।“

২৩তম জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি দেন জানাই। সেখানে একটি ছবিতে তাঁকে দেখা যায় ভারতীয় দলের বোলার সিরাজের সঙ্গে । দু’জন দু’জনের দিকে হাসিমুখে তাকিয়ে রয়েছেন। এই ছবি প্রকাশ হতেই শুরু হয় প্রেমের গুঞ্জন। আর সেই গুঞ্জন নিয়েই এবার মুখ খুললেন জানাই-সিরাজ দুজনে। সেই গুঞ্জনকে শুরুতেই থামিয়ে দিলেন তারা।

আরও পড়ুন-চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি খেলতে পারবেন বুমরাহ ? এল বড় আপডেট 

Related articles

”টাকা দিতে এসেছে অসমের বিজেপি নেতা”, ধনিয়াখালির সভা থেকে কটাক্ষ অভিষেকের

'আমি খবর পেয়েছি ধনিয়াখালির বিভিন্ন জায়গায় টাকা বিলি করা হচ্ছে। অসীমা দি বলেছেন টাকা নেবেন না, কিন্তু আমি...

রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি! স্যোশাল মিডিয়া লাইভে বিজেপিকে একহাত নিলেন টলিউড অভিনেত্রী

বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে (TMC) যোগদানের পর থেকেই সমাজমাধ্যমে কুরুচিকর আক্রমণের শিকার হচ্ছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)।...

রাজ্যের ডিজি সিদ্ধিনাথ গুপ্তার চাকরির মেয়াদ বাড়ল ৬ মাস

কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তার(Siddhinath Gupta) চাকরির মেয়াদ ৬ মাস বৃদ্ধি করল। আগামী ৩০ এপ্রিল অবসরের...

লিভ-ইন থেকে বিচ্ছেদে ‘ধর্ষণের অভিযোগ’ নয়! বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

দুই প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ স্বেচ্ছায় লিভ-ইন (Live-in Relationship) সম্পর্কে থাকলে, সেখান থেকে কারও বেরিয়ে যাওয়াকে 'ফৌজদারি অপরাধ'...