Sunday, February 22, 2026

বিক্ষোভের জেরে ট্যাংরার নির্মীয়মাণ হেলে পড়া বহুতল ভাঙতে পারল না পুরকর্মীরা

Date:

Share post:

শহরে হেলে পড়া বহুতল ভাঙতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন পুলিশ ও পুরকর্মীরা। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের কাছ থেকে পরামর্শ নিয়ে বৃহস্পতিবার ট্যাংরার নির্মীয়মাণ হেলে পড়া বহুতল ভাঙতে যান তারা। এলাকায় ঢুকতেই বিক্ষোভের মুখে পড়তে হয় তাদের। বহুতলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান মহিলারা। তাদের দাবি, আগে থাকার বিকল্প ব্যবস্থা করে দিতে হবে। পুনর্বাসন দিতে হবে। তার পর বাড়ি ভাঙতে দেওয়া হবে। এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক  কুণাল ঘোষ বলেন, এতো মহা মুশকিল। হেলে পড়লে সমস্যা, ভাঙতে গেলে সমস্যা। সবটা তো আর পুরসভা ও প্রশাসনের হাতে নেই। বড় কোনও বিপদ ঘটে গেলে কে দায়িত্ব নেবে? বাসিন্দাদের তো সহযোগিতা করতে হবে।

ট্যাংরার ক্রিস্টোফার রোডে সম্প্রতি একটি নির্মীয়মাণ বহুতল পাশের বহুতলের দিকে হেলে পড়ে। এর পরই গত সোমবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানান, ট্যাংরায় হেলে পড়া নির্মীয়মাণ বহুতলটি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা ভেঙে ফেলার পরামর্শ দিয়েছেন। পুরসভা ওই বাড়ি ভাঙার সিদ্ধান্ত নিয়েছে। মূলত বাড়ির মহিলারাই এই বিক্ষোভ দেখাতে শুরু করেন। তারা বলেন, আমাদের বাড়ি ভেঙে দিলে আমরা কোথায় যাব? আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই, তাই প্রাণ থাকতে আমরা এই বাড়ি ছেড়ে যাব না।’ পাশের বাড়ির বাসিন্দারাও এই বিক্ষোভে শামিল হন।দুপুর পর্যন্ত হেলে পড়া বাড়ি ভাঙার কাজ বিক্ষোভের কারণে শুরুই করতে পারেননি পুরসভা কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, গত সপ্তাহে বহুতলটি ভেঙে পড়ার ঘটনায় দ্রুত পদক্ষেপ করা হয়। ট্যাংরা থানার তরফে এলাকায় মাইকিংও শুরু হয়। ট্যাংরার ক্রিস্টোফার রোডে নির্মীয়মাণ পাঁচতলা বহুতল এক দিকে হেলে পড়ে। বৃহস্পতিবার সকালে সেই ঘটনা প্রকাশ্যে আসার পর এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। পাশেই প্রায় সমান উচ্চতার আর একটি বহুতল রয়েছে। তার গা ঘেঁষে কাত হয়ে পড়ে বহুতলটি। নির্মীয়মাণ অবস্থায় থাকায় ওই বহুতলে বাসিন্দা কেউ ছিলেন না। কিন্তু বৃহস্পতিবার বাড়িটি ভাঙতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে খানিকটা বিব্রত পুরসভার কর্মীরা।পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশের টিম পৌঁছয় ঘটনাস্থলে। যদিও স্থানীয় বাসিন্দারা নিজেদের দাবিতে অনড়।

spot_img

Related articles

জম্মু-কাশ্মীরে যৌথ বাহিনীর অপারেশন, খতম ১ জইশ জঙ্গি 

ভূস্বর্গে গোলাগুলি, জঙ্গিদের সঙ্গে যৌথ বাহিনীর অপারেশনে খতম এক জইশ জঙ্গি। রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ চাটরু বেল্টের...

বিজেপির ওড়িশায় এক বছর ধরে স্কুল পড়ুয়াকে ধর্ষণ! গ্রেফতার ৫ অভিযুক্ত শিক্ষক

আইনের শাসন তো কবেই শিকেয় উঠেছে। এখন বেসরকারি স্কুলগুলিতে কন্যা সন্তানকে পড়তে পাঠানোও দায় হয়েছে বিজেপি শাসিত ওড়িশায়...

পাকিস্তানের সঙ্গে জড়িয়ে সূচির সমীকরণ, সেমির ম্যাচ থেকে বঞ্চিত থাকবে ইডেন?

গ্রুপ পর্বের পর শুরু হয়েছে টি২০ বিশ্বকাপের(T20 World Cup) সুপার আট(Super 8)। প্রথম ম্যাচই বৃষ্টির জন্য ধুয়ে গিয়েছে।...

স্কুল পড়ুয়াদের জন্য ‘ব্যান’ হবে সোশ্যাল মিডিয়া! আইন আনতে চলেছে কর্ণাটক

উত্তরপ্রদেশ, তারপরে কেরালা। শৈশব থেকে কৈশোরে স্মার্টফোন ও তাতে যথেচ্ছ কন্টেন্ট পেয়ে যাওয়ার কুফল দেখার পরেও শিক্ষা হয়নি...