Saturday, March 14, 2026

রঞ্জি ম্যাচে মাঠে ঢুকে বিরাটকে প্রণাম এক সমর্থকের, ভাইরাল ভিডিও

Date:

Share post:

দীর্ঘ ১২ বছর পর রঞ্জিট্রফির ম্যাচে খেলতে নেমেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। এদিন রঞ্জিট্রফির ম্যাচে অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লির মুখোমুখি রেলওয়েজ। এই ম্যাচে খেলতে নেমেছেন বিরাট । আর সেই ম্যাচ দেখতে জন জোয়ার অরুণ জেটলি স্টেডিয়ামে। এমনকি বিরাটকে প্রণাম করার জন্য নিরাপত্তা ভেঙে মাঠে ঢুকে পড়লেন এক ভক্ত। দৌড়ে গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলেন কোহলিকে। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মন কেড়েছে নেটিজেনদের।

এদিন দিল্লি-রেলওয়েজের ম্যাচে দেখা যায় , ম্যাচ চলাকালীন একজন সটান ঢুকে পড়েন মাঠে। নিরাপত্তারক্ষীদের টপকে মাঠে নেমেই দৌড়তে থাকেন। সেই সময়ে বিরাট ফিল্ডিং করছিলেন স্লিপে। ওই ব্যক্তি দৌড়ে গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করেন। গোটা ঘটনায় বেশ চমকে যান বিরাট। দুহাত দিয়ে ওই ব্যক্তিকে আটকানোর চেষ্টাও করেন। তাতেও অবশ্য কোন লাভ হয়নি। খানিকক্ষণের মধ্যেই অবশ্য নিরাপত্তারক্ষীরা মাঠে ঢুকে পড়ে ওই ব্যক্তিকে সরিয়ে নিয়ে যান। গোটা ঘটনার ভিডিও হু হু করে ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। যা মন কেড়েছে নেটিজেনদের।

এদিকে বিরাট রঞ্জি ম্যাচ খেলায় দিল্লি বনাম রেলওয়েজের ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। বৃহস্পতিবার দিল্লির স্টেডিয়ামের ভিড় প্রত্যাশা ছাপিয়ে যায়। ভিড় সামলাতে আগে থেকেই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছিল ডিডিসিএ। কিন্তু তাতেও ভিড় নিয়ন্ত্রণ করা যায়নি। দর্শকের চাপ সামলাতে অতিরিক্ত দুটি গেট খোলা হয় স্টেডিয়ামের। ১৬ এবং ১৭ নম্বর গেট শেষ মুহূর্তে খোলা হয়। ফলে হঠাৎ ওই গেটের দিকে ছুটতে শুরু করেন দর্শকরা। যার ফলে হুড়োহুড়ি পড়ে যায়। বেশ কয়েকজন সমর্থক আহত হন।

আরও পড়ুন- ঋদ্ধির শেষ ম্যাচে সংবর্ধনা সিএবির, আবেগঘন বার্তা সৌরভের

spot_img

Related articles

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...