Tuesday, May 26, 2026

পান সব ভাতা, বাংলার সরকারকে ধন্যবাদ ভিন দলের রাজ্য সরকারের

Date:

Share post:

রাজনৈতিক মতাদর্শ ভিন্ন। কিন্তু তা সত্ত্বেও রাজ্য সরকারের (State Government) পরিষেবা সঠিক সময় পাচ্ছেন নবতিপর রাজ্য সরকার (Rajya Sarkar)। যেমন ব্যতিক্রমই নাম তাঁর। তেমনই মানসিক দৃঢ়তা। শাসকদলের সমর্থক না হয়েও, মুক্ত কণ্ঠে জানালেন, প্রাপ্য সব ভাতা পাচ্ছেন তিনি ও তাঁর পরিবাদের সদস্যরা। এর জন্য বাংলার সরকারকে ধন্যবাদ জানালেন রাজ্য সরকার।

দল বা রাজনীতির রং দেখে নয়, রাজ্যের সব মানুষের কাছে সরকারি পরিষেবার সুবিধা পৌঁছে দেওয়াই উদ্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায়ের (Mamata Benarjee)। দুয়ারে সরকার থেকে সব সাধারণ মানুষই পেয়েছেন বিভিন্ন রাজ্য সরকারি (State Government) পরিষেবা। বাদ যাননি ইটাহারের পতিরাজপুর অঞ্চলের চোদুয়ার গ্রামের বাসিন্দা বছর ৯০ এর রাজ্য সরকার। বাম আমলে সক্রিয় ভাবে CPIM দল করতেন। ২০১১ সালে পালা বদলে ক্ষমতায় তৃণমূল (TMC)। ক্ষমতায় আসার পর থেকেই দল-মত নির্বিশেষে সকলকে রাজ্য সরকারি পরিষেবা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। সেই তালিকায় আছেন ভিন্ন রাজনৈতিক মতাদর্শের বয়সের ভারে ন্যুব্জ এই রাজ্য সরকার।

কৃষক ভাতা, বার্ধক্য ভাতা, এমনকী তাঁর দ্বিতীয় স্ত্রী গ্রহণ সরকার পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার। রাজ্য সরকার হাঁটা চলায় এখনও সাবলীল। বাম আমলে এই ধরনের পরিষেবা সাধারণ মানুষ পাননি। বর্তমান রাজ্য সরকারের আমলে রাজ্যের প্রত্যেক নাগরিকের দুয়ারে পৌঁছে যাচ্ছে পরিষেবা। বেশ কয়েক বছর আগে আবেদন করেছিলেন রাজ্য সরকার। আর তার পর থেকেই আজ পর্যন্ত ভাতা পাচ্ছেন তিনি। সেই কারণে ধন্যবাদ জানিয়েছেন বাংলার সরকারকে।

Related articles

কল্যাণীতে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার, বৈঠকে হাজির তৃণমূল সাংসদ কাকলিও 

মঙ্গলবার সকালে কল্যাণীতে তিন জেলা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) প্রশাসনিক বৈঠক করতে চলেছেন। এদিন সকালে...

পেট্রোল-ডিজেলের পর মহার্ঘ CNG, মঙ্গলবার থেকেই কার্যকরী নতুন দাম

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঊর্ধ্বমুখী সিএনজির দাম (CNG Price hike)। সোমবার পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির পর কম্প্রেসড ন্যাচারাল গ্যাস...

আজ তিন জেলা নিয়ে কল্যাণীতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক 

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর মুখ্যমন্ত্রী (CM) হিসেবে দায়িত্ব নিয়ে বিভিন্ন জেলায় ও নবান্নে একাধিক প্রশাসনিক বৈঠক করেছেন শুভেন্দু...

‘সরকারি’ বিজ্ঞাপনে বানান ভুল বিতর্ক বাড়তেই সরানো হল হোর্ডিং

রাস্তা থেকে সরানো হল ব্যকরণগত ভুল সমন্বিত 'সরকারি' বিজ্ঞাপনের হোর্ডিং। রাজ্যের নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল...