Saturday, June 27, 2026

মিনি ডার্বিতে জয় পেয়ে কী বললেন বাগান কোচ মোলিনা?

Date:

Share post:

গতকাল মিনি ডার্বিতে মহামেডান স্পোর্টিং ক্লাবে ৪-০ গোলে হারায় মোহনবাগান সুপার জায়ান্ট। দলের হয়ে জোড়া গোল অধিনায়ক শুভাশিস বোস এবং মনবীর সিং-এর। এই জয়ের ফলে লিগ শিল্ড জয়ের পথে আরও একধাপ এগালো সবুজ-মেরুন। আর দলের এই জয়ে খুশি বাগান কোচ জোসে মোলিনা।

মহামেডান ম্যাচের পর মোলিনা বলেন, “দলের পারফরম্যান্সে আমি সত্যিই খুশি। এটা ঠিকই যে অনেক সুযোগ পাওয়া সত্ত্বেও আমরা চারটের বেশি গোল করতে পারিনি। আরও গোল করতে পারলে ভাল লাগত। তবে আগেও বলেছি, গোলের সুযোগ তৈরি করাটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। গোল আসবেই। ”

তবে এই জয়ে গা ভাসিয়ে দিতে রাজি নন মোলিনা। পাশাপাশি লিগ শিল্ড জয় নিয়ে ভাবছেন না বাগান কোচ। বরং পরের ম্যাচ নিয়ে পরিকল্পনা শুরু মোলিনার। এই মোলিনা বলেন, “ এখনও পাঁচটা ম্যাচে আমাদের লড়াই করতে হবে। পরের ম্যাচ আমাদের সামনে পাঞ্জাব। মহমেডানের বিরুদ্ধে খুব ভাল খেলেছে আমাদের দল। পাঞ্জাব খুব ভাল দল। ওরা আজ বেঙ্গালুরুর মতো অসাধারণ দলকে হারিয়েছে। ওই ম্যাচের আগে খেলোয়াড়দের তরতাজা করে তুলতে হবে। ওই ম্যাচে এ রকমই ভাল খেলতে হবে আমাদের।“

আরও পড়ুন- দিল্লির সতীর্থ শিবমের বল নজর কেড়েছে বিরাটের, দিলেন বিশেষ উপহার

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...