Friday, April 24, 2026

যান্ত্রিক ত্রুটি ! উৎক্ষেপণের ৪ দিন পরে বাধার মুখে ISRO-র শততম মিশন!

Date:

Share post:

উৎক্ষেপণের মাত্র ৪ দিনের মাথায় বাধার মুখে ইসরোর শততম মিশন। প্রযুক্তিগত ত্রুটির জেরেই এই বিপত্তি। কক্ষপথে পৌঁছতে ব্যর্থ স্যাটেলাইট।

অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে গত বুধবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার শততম মিশনে একটি নেভিগেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় ৷ সেদিন একটি জিএসএলভি রকেটের মাধ্যমে এই নেভিগেশন স্যাটেলাইটটির সফল ভাবে উৎক্ষেপণ করা হয় ৷ কিন্তু, উৎক্ষেপণের ৪ দিন পরই সেটি তার নির্দিষ্ট কক্ষপথে পৌঁছতে ব্যর্থ হল। রবিবার ইসরোর কৃত্রিম উপগ্রহ ‘এনভিএস-২’এ ধরা পড়েছে প্রযুক্তিগত ত্রুটি।

নিজেদের ওয়েবসাইটে ইসরোর জানিয়েছে, কক্ষপথ পরিবর্তনের সময় থ্রাস্টারগুলিকে জ্বালানোর জন্য অক্সিডাইজার ভর্তি করার ভালভগুলি খোলা যায়নি। আর সেই কারণেই উপগ্রহটিকে নির্দিষ্ট অরবিটাল স্লটে স্থাপন করার প্রক্রিয়াটিও সফল হয়নি। কৃত্রিম উপগ্রহটি আপাতত উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে। পৃথিবী থেকে এই কক্ষপথের সর্বনিম্ন দূরত্ব ১৭০ কিলোমিটার, সর্বাধিক দূরত্ব ৩৬,৫৭৭ কিলোমিটার। এই দূরত্ব থেকে এনভিএসের পক্ষে কাজ করা কার্যত অসম্ভব। যতক্ষণ না এনভিএসের তরল ইঞ্জিন সুষ্ঠু ভাবে কাজ করছে, তত ক্ষণ পর্যন্ত মিশন নিয়ে কিছুই বলা যাচ্ছে না।

 

আরও পড়ুন- ফের ‘গ্র্যামি’ জয় বিয়ন্সের! তিনিই অনুপ্রেরণা

 

 

 

 

 

Related articles

ভোটদানে রেকর্ড কোচবিহারের, ৯৭ শতাংশ পার করে শিরোনামে শীতলকুচি 

দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নজিরবিহীন রেকর্ড গড়ল কোচবিহার। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় এই জেলায় ভোটদানের হার পৌঁছেছে...

নন্দীগ্রামে জিতবে তৃণমূল: ডায়মন্ড হারবারে নির্বাচনী প্রচার থেকে ঘোষণা অভিষেকের

প্রথম দফার নির্বাচন শেষে কার্যত খুঁজে পাওয়া যাচ্ছিল না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সকাল থেকে বুথে এজেন্ট বসাতে...

‘৪ মে বিজেপির বিসর্জন, বাংলায় জিতেই গিয়েছে তৃণমূল’, হুঙ্কার মমতার

গতবার বিজেপির যা আসন ছিল, এবার তার অর্ধেকও পাবে না! আমাদের যে মাইনাস জায়গাগুলো ছিল, বৃহস্পতিবার প্রথম দফাতেই...

বদল নয় গণতন্ত্রে বদলা চাই! ভবানীপুরের সভা থেকে বিজেপিকে কড়া আক্রমণ মমতার

প্রথম দফার ভোট মিটতেই বিজেপির ওপর আক্রমণের সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারের ভবানীপুরের জনসভা থেকে তাঁর...