Saturday, May 9, 2026

ক্যান্সার রোগ নির্ণয়-চিকিৎসার খরচ কমাতে উদ্যোগী রাজ্য

Date:

Share post:

ক্যান্সার(CANCER) রোগ নির্ণয় ও চিকিৎসার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সহ আনুষঙ্গিক খরচ কমাতে রাজ্য সরকার উদ্যোগী হচ্ছে। এর প্রাথমিক ধাপ হিসাবে সব জেলা হাসপাতালে অঙ্কলজি আউটডোর পরিষেবা চালু হয়েছে। যেখানে কেমো থেরাপির সুবিধাও মিলছে। আগামী দিনে মহকুমা স্তরেও এই পরিষেবা ছড়িয়ে দেওয়ার প্রস্তুতি চলছে বলে স্বাস্থ্য সূত্রে জানা গেছে। এ রাজ্যে সরকারি স্বাস্থ্য পরিষেবা বিনামূল্যে মিললেও  ফলো-আপ থেরাপিতে  শুধু বিনামূল্যে ওষুধ পাওয়া যায়। অন্যান্য পরীক্ষা নিরীক্ষার খরচ রোগী বা তার পরিবারকেই বহন করতে হয়। এই সমস্যা থেকে তাদের মুক্তি দিতে ই ক্যান্সার চিকিৎসা ও রোগনির্ণয়ের পরিষেবা রাজ্যজুড়ে ধাপে ধাপে ছড়িয়ে দেওয়া হচ্ছে ।

জানা গিয়েছে, ক্যান্সার রোগীদের নীরাময়ের পরেও বছর দেড়েকের ফলো আপ ট্রিটমেন্ট চলে। সেই সময়ে যে নিয়মিত রক্তপরীক্ষা, সিটি স্ক্যান কিংবা পেট সিটি ইত্যাদির মতো ডায়গনস্টিক পরীক্ষা করাতে হয়। সরকারি হাসপাতালে জলদি ডেট মেলে না বলে, রোগীকে বাইরে থেকেই সে সব করাতে হয় পকেটের টাকা দিয়ে। ‘ফ্রন্টিয়ার্স’ জার্নালে প্রকাশিত ওই সমীক্ষার রিপোর্টে গুরুত্ব দেওয়া হয়েছে নানা ধরনের নন-মেডিক্যাল খরচে। তাতে বলা হয়েছে, মোট খরচের ৬-২১% যাতায়াতের পিছনে এবং ৪-৫% থাকা-খাওয়ার পিছনে খরচ হয় রোগী-পরিজনের।

-=

Related articles

শুভেন্দুর পরেই শপথ দিলীপের! মন্ত্রিসভার ‘সেকেন্ড ম্যান’ কে- বুঝিয়ে দিল গেরুয়া শিবির!

রাজ্যের প্রথম বিজেপি (BJP) সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। শনিবার, ব্রিগেডের মঞ্চে তাঁর...

শপথে বিজেপির চাঁদের হাট: মন্ত্রী হচ্ছেন শুভেন্দুসহ ৬

মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা আগে হয়ে গিয়েছিল। রবীন্দ্রজয়ন্তীর সকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন শুভেন্দু অধিকারী...

বাংলায় রবি প্রণাম: সোশ্যাল মিডিয়া থেকে ব্রিগেডে শ্রদ্ধা মোদির

আজ রবীন্দ্রজয়ন্তী। শনিবার পশ্চিমবঙ্গে রওনা দেওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় বাংলায় লিখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়েছিলেন প্রাধানমন্ত্রী নরেন্দ্র...

ঝালমুড়ি, মিষ্টি থেকে পলাশির গেট: শপথ মঞ্চ থেকে বাঙালিয়ানায় শান বিজেপির

প্রথমবার বাংলায় বিজেপির সরকার। বারবার দশকের পর দশক ধরে যে রাজনৈতিক দলকে বহিরাগত তকমা পেতে হয়েছে, বিপুল সংখ্যা...