Friday, May 15, 2026

মোবাইল চুরি বিভ্রাট! হুমায়ুন কবিরের আচরণে ক্ষুব্ধ অধ্যক্ষ

Date:

Share post:

মোবাইল চুরি হয়ে গিয়েছে, এই অভিযোগ তুলে মঙ্গলবার বিধানসভায় শোরগোল বাধিয়ে দেন ভরতপুরের (Bharatpur) বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir)। পরে সেই মোবাইল এমএলএ হোস্টেলে (MLA hostel) বিধায়কের ঘরেই খুঁজে পাওয়া যায়। কিন্তু সেটি উদ্ধার করতে গিয়ে তিনি যে ধরনের শোরগোল করেন, তাতে ক্ষুব্ধ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)।

মঙ্গলবার বিধানসভার ভিতরেই হুমায়ুন কবির (Humayun Kabir) অভিযোগ করেন তাঁর মোবাইলটি খোয়া গিয়েছে। খবর পেয়ে হেয়ার স্ট্রিট থানার পুলিশ বিধানসভায় আসে। এরপর বিধায়কের হোস্টেলের ঘর থেকেই মোবাইল উদ্ধার হয়। সচিবালয় সূত্রের খবর, বিধায়কের আচরণে বিধানসভার মর্যাদাহানি হয়েছে এমনটাই মত অধ্যক্ষের। তাঁর আচরণের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে চান অধ্যক্ষ। সেই ফুটেজ দেখার পরই যা বলার তিনি বিধায়ককে বলবেন।

Related articles

তিলজলায় বুলডোজার দিয়ে বাড়ি ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের! মিলছে না পুনর্বাসনও

তিলজলা (Tiljola Fire Incident) কাণ্ডে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা কাণ্ডে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের (Kolkata High Court)। তিলজলায়...

আচমকা অভিযানে প্রেসিডেন্সি সংশোধনাগারে মিলল সিম-সহ ২৩টি মোবাইল! সাসপেন্ড সুপার-সহ ২

আচমকা অভিযান চালিয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারে (Presidency Correctional Home) বন্দিদের থেকে উদ্ধার সিম কার্ড সহ মোট ২৩টি মোবাইল ফোন।...

‘রামায়ণ’ আবেগে আধ্যাত্মিক রণবীর! অযোধ্যায় জমি কিনলেন ঋষি-পুত্র

'অ্যানিমাল' রণবীর 'রাম' রূপে নিজেকে আবিষ্কার করতেই জীবনদর্শনে বদল আনলেন অভিনেতা! মদ্যপান থেকে মাংস ভক্ষণ ত্যাগের পর এবার...

CBSE দ্বাদশের ফল প্রকাশিত হতেই সাফল্যের নজির চুঁচুডার টেকনোর, কৃতী সংবর্ধনায় গর্বিত স্কুল

বুধবার প্রকাশিত হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (CBSE ) দ্বাদশের ফল। সাফল্যের নিরিখে এ বছর নতুন নজির...